গোপনে টিকা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প!

Share

গোপনে টিকা নিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার আগে গত জানুয়ারিতে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন তিনি ও তার স্ত্রী।

স্থানীয় সময় গত সোমবার (১ মার্চ) ট্রাম্পের এক উপদেষ্টা এই তথ্য জানান। তবে তিনি কোন কোম্পানির টিকা নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর এএফপির।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। অভিষেকের আগে গত ২১ ডিসেম্বর তিনি প্রকাশ্যে করোনার টিকা নেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট থাকাকালীন করোনার তীব্রতা খাটো করে দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিয়ে তাচ্ছিল্য করেন তিনি। তবে গত রোববার ফ্লোরিডার অরল্যান্ডোতে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে সমর্থকদের টিকা নেওয়ার উৎসাহ দেন ট্রাম্প। এর পরদিনই ট্রাম্পের টিকা নেওয়ার খবর প্রকাশ পায়।

এরআগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনও ক্যামেরার সামনে টিকা নেন। এমনকি বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত ডিসেম্বরেই টেলিভিশনের সামনে টিকা নেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

03 March 2021

গোপনে টিকা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV