করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

Share

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে করোনায় আক্রান্ত হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তথ্যমন্ত্রী লেখেন, ‘এটি আপনাদের সবাইকে জানাতে চাই যে, আমার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি ভালো বোধ করছি। আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ সর্বশক্তিমান, আমাদের সবাইকে এবং আমাদের দেশকে মঙ্গল করুন।’

করোনাভাইরাসের কারণে লকডাউনে সবাই যখন ঘরে, সেই দুর্যোগেও ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ের চলমান কাজ, এলাকায় ত্রাণ কার্যক্রম তদারকি, গণমাধ্যমে ব্রিফিং, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নসহ নানা কাজে প্রতিটি দিনই ব্যস্ততার মধ্যে কাটছে তথ্যমন্ত্রী।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত এক প্রতিমন্ত্রী মারা গেলেও অনেকেই এরই মধ্যে এ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন। গত ১৪ জুন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সিএমএইচে মারা যান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

17 October 2020

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV