নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

Omicron: ব্রিটেনেও করোনার নতুন ধরনে আক্রান্ত পাওয়া গেল

Share

দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনাভাইরাসের যে নতুন ধরন ঘিরে বিশ্বজুড়ে প্রচণ্ড হইচই শুরু হয়েছে, সেই ওমিক্রন ভ্যারিয়েন্টে যুক্তরাজ্যে প্রথম দু’জনকে আক্রান্ত হিসাবে শনাক্ত করা হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ব্রিটেনে নতুন ওমিক্রন করোনা ভ্যারিয়েন্টের দু’টি সংক্রমণ শনাক্ত হয়েছে; সংক্রমণের এই ঘটনা দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সঙ্গে সম্পৃক্ত।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, গত রাতে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা আমাকে যুক্তরাজ্যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে দু’জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন। আক্রান্তদের একজন চেলমসফোর্ডের এবং অন্যজন নটিংহামের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আক্রান্ত দু’জন এবং তাদের পরিবারের অন্যান্য সব সদস্যকে পুনরায় কোভিড পরীক্ষা করা হয়েছে। পরবর্তীতে ফের করোনা পরীক্ষা এবং কন্ট্যাক্ট ট্রেসিং সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের স্বেচ্ছা আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

নতুন এই ধরন শনাক্ত হওয়ায় ইতোমধ্যে আফ্রিকার কয়েকটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। রোববার স্থানীয় সময় ভোর ৪টা থেকে মালাবি, মোজাম্বিক, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলাকে ব্রিটেনের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

এর ফলে ব্রিটিশ এবং আইরিশ নাগরিক যারা এসব দেশ ভ্রমণ করেছেন, তাদের ফেরার পর ১০ দিনের জন্য সরকার অনুমোদিত স্থাপনায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে। এছাড়া যারা ব্রিটেন এবং আয়ারল্যান্ডের নাগরিক নন, তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন না।

ব্রিটেনের ভ্রমণ লাল তালিকায় ইতোমধ্যে আফ্রিকার দেশ বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে স্থান পেয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, করোনার নতুন ধরন ঠেকাতে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স এবং প্রধান মেডিক্যাল কর্মকর্তা ক্রিস হুইটি অংশ নেবেন। সূত্র: রয়টার্স।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

28 November 2021

Omicron: ব্রিটেনেও করোনার নতুন ধরনে আক্রান্ত পাওয়া গেল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV