রাজধানীর একটি ফার্মেসিতে মিললো করোনার ভ্যাকসিন!

Share

রাজধানীর দক্ষিণখান থানায় একটি ফার্মেসি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী মডার্নার ভ্যাকসিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ফার্মেসি থেকে বিজয় কৃষ্ণ তালুকদার (৩৭) নামে একজনকে আটক করা হয়।

বুধবার (১৮ আগস্ট) দিনগত রাতে দক্ষিণখানের চালাবন এলাকার হাজীপাড়ার একটি ফার্মেসি থেকে মডার্নার ভ্যাকসিনসহ একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দরিদ্র পরিবার সেবা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের ফার্মেসিতে টাকার বিনিময়ে জনসাধারণকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, ওই ফার্মেসিতে দুই জন টিকা নিচ্ছিলেন।

এ সময় ওই ফার্মেসি থেকে মডার্না ভ্যাকসিনের দুইটি ভাওয়েল উদ্ধার করা হয়েছে, যা ১৪-১৮ জনের শরীরে প্রয়োগ করা যেতো। এছাড়া, ভ্যাকসিনের বেশকিছু খালি বোতল জব্দ করা হয়েছে।

পরে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই ফার্মেসিতে এক হাজার টাকার বিনিময়ে প্রতি ডোজ করোনার টিকা দেওয়া হতো। তবে এ পর্যন্ত কতোজনকে সেখানে টিকা দেওয়া হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মডার্নার ভ্যাকসিনসহ একজনকে আটক করা হয়েছে। কোথা থেকে কিভাবে এই ভ্যাকসিন তার কাছে এলো এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

19 August 2021

রাজধানীর একটি ফার্মেসিতে মিললো করোনার ভ্যাকসিন!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV