নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

লকডাউনে মোটরসাইকেলে কাউকে নেওয়া যাবে না: ডিএমপি

Share
Share

করোনার সংক্রমণ রোধে মোটরসাইকেলের চালক ছাড়া অন্য কোনো আরোহী না নেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার থেকে এই নির্দেশনা মানার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

কঠোর বিধি-নিষেধ আরোপের আগে সীমিত পরিসরে লকডাউন শুরুর পর সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “লক্ষ্য করা যাচ্ছে যে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সাথে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। যার ফলে একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।”

যানজটের নগরী ঢাকায় মোটর বাইকে রাইড শেয়ার দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। লকডাউনে গণপরিবহন বন্ধের মধ্যে অনেকে যাতায়াতের জন্য মোটর সাইকেলে যাত্রী হয়ে উঠছেন।

জরুরি প্রয়োজনে কারও বের হতে হলে স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

১ জুলাইয়ের আগ পর্যন্ত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা চলাচলের অনুমতি রয়েছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারেও কোনো বিধি-নিষেধ নেই।

সীতি পরিসরের লকডাউনে সব শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র রয়েছে।

১ জুলাই থেকে যে কঠোর লকডাউন আসছে, তাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রেও বিধি-নিষেধ থাকছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব...

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...