Connect with us

স্বাস্থ্য সংবাদ

সিরাজগঞ্জে আবারও অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন ২৭

॥ সিরাজগঞ্জ প্রতিনিধি ॥  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামের কিছু মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। গত ২৭ রবিবার ওই গ্রামের কিছু অসুস্থ মানুষ পূর্ণিমাগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকেরা এ রোগ শনাক্ত করেন। এ পর্যন্ত ২৭ জন অ্যানথ্রাক্স আক্রান্তের কথা জানা গেছে। তবে সংখ্যা বাড়তে পারে। জেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। […]

Published

on

॥ সিরাজগঞ্জ প্রতিনিধি ॥  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামের কিছু মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। গত ২৭ রবিবার ওই গ্রামের কিছু অসুস্থ মানুষ পূর্ণিমাগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকেরা এ রোগ শনাক্ত করেন।

এ পর্যন্ত ২৭ জন অ্যানথ্রাক্স আক্রান্তের কথা জানা গেছে। তবে সংখ্যা বাড়তে পারে। জেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নওকৈড় গ্রামের কৃষক আবদুস সামাদের একটি গরু ২০ মে অসুস্থ হলে সেটি জবাই করে এলাকাবাসী কম মূল্যে মাংস ভাগবাটোয়ারা করে নেয়। এ গরু জবাই, মাংস কাটা ও মাংস ধোয়াসহ রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিদের কয়েকজনের শরীরে ও হাতে চুলকানি দেখা দেয়।

পরে শরীরে ক্ষতের চিহ্ন দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য সহকারী নূরে হেলাল গত রবিবার কয়েকজনক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা করে জানান, সবাই অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত। পরে একটি চিকিৎসক দল গ্রামে গিয়ে আরও রোগী শনাক্ত করে।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement