স্বাস্থ্য সংবাদ

সরকারি হাসপাতালে শয্যা সঙ্কট কাটছে না আবেদন সাড়ে ২৭ হাজার : অনুমোদন সাড়ে ৪ হাজার

Share
Share
স্টাফ রিপোর্টার
দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীর শয্যার সঙ্কট কাটছে না। শয্যা বাড়াতে আবেদনের তুলনায় সরকার মাত্র পাঁচ ভাগের এক ভাগ অনুমোদন দিয়েছে। সরকারি হাসপাতালগুলো থেকে ২৭ হাজার ৭১৫টি নতুন শয্যার জন্য আবেদন জমা পড়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার মাত্র ৪ হাজার ৬৫৫টি নতুন শয্যার অনুমোদন দিয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল থেকে শয্যার জন্য এ আবেদন করা হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে জানা যায়, গড়ে আড়াই হাজারের বেশি রোগীর জন্য দেশে আছে মাত্র একটি শয্যা। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে রোগীর জন্য এ শয্যা সংখ্যা। দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল আছে ২ হাজার ২১৩টি। এসব হাসপাতালে শয্যা আছে ৫১ হাজার ৬৮৪টি। এর মধ্যে বেসরকারি হাসপাতালে শয্যা সংখ্যা প্রায় ১৯ হাজার। শয্যার অভাবে বছরে লাখ লাখ গরিব রোগীকে সরকারি হাসপাতালে চিকিত্সা দেয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালগুলোতে শয্যার এ সঙ্কট দীর্ঘদিন ধরেই চলছে। সরকার নতুন করে ৪ হাজার ৬৫৫টি শয্যার অনুমোদন দিলেও আবেদন অনুযায়ী ঘাটতি থেকে যাচ্ছে ২৩ হাজার ৬০টি শয্যার। এ আবেদনও চাহিদার তুলনায় অনেক কম বলে মনে করছেন স্বাস্থ্য অধিদফতরের শীর্ষপর্যায়ের একাধিক কর্মকর্তা।
জানা যায়, ১৮টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল ও সরকারি অন্য ১৭টি হাসপাতাল থেকে ১১ হাজার ৬৫০টি নতুন শয্যা অনুমোদনের জন্য গত বছরে আবেদন আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ হাজার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ৮৫০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যার জন্য আবেদন করে। সরকার সম্প্রতি ঢাকা মেডিকেলকে ৩০০, ওসমানী মেডিকেলকে ১০০, ময়মনসিংহ মেডিকেলকে ২০০, সোহরাওয়ার্দী মেডিকেলকে ৪৭৫টি শয্যার অনুমোদন দেয়। এর মধ্যে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে ১৮০টি শয্যার জন্য আবেদন করা হলে ১৮০টি শয্যাই অনুমোদন করে সরকার। ১৭টি হাসপাতালের আবেদন অনুযায়ী ৯ হাজার ৯৮৫টি শয্যা ঘাটতি থেকে যাচ্ছে।
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...