জলবায়ু ও পরিবেশপ্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘পরিবেশ দূষণই বাংলাদেশের এক-তৃতীয়াংশ রোগের কারণ’

Share

পরিবেশ দূষণই বাংলাদেশের এক-তৃতীয়াংশ রোগের কারণ বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তারা বলছে, বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ রোগী ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত। শুধুমাত্র অ্যাজমায় ভুগছেন প্রায় ৭০ লাখ মানুষ। অপরিকল্পিত নগরায়ন, পরিবেশ দূষণ ও শিল্প-কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণে আমাদের দেশে বক্ষব্যাধি ও হৃদরোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মূলত ফুসফুস রোগের জন্য এই পরিবেশ দূষণই দায়ী বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

রোববার (২৪ মার্চ) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অডিটোরিয়ামে ‘দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এ মন্তব্য করা হয়।

বক্তারা বলেন, প্রতিরোধযোগ্য সংক্রামক ব্যাধির বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও আমাদের দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনার অভাবে নন-কমিউনিকেবল চেস্ট ডিজিজ যেমন-তীব্র ও নিরাময়যোগ্য ফুসফুসের রোগ (সিওপিডি) ও হৃদরোগের মতো রোগগুলো কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। ফলে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞরা আরো বলেন, বায়ু দূষণের কারণে প্রথমে আক্রান্ত হয় ফুসফুস ও শ্বাসনালী। অব্যাহত বায়ু দূষণে অ্যাজমা, অ্যালার্জি, শ্বাসনালী ও ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ, সিওপিডি ও ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন কার্ডিওভাসকুলার রোগও বেড়েই চলছে। অন্যদিকে যক্ষ্মা এখনও আমাদের বৃহত্তম স্বাস্থ্য সমস্যা। প্ৰতি বছর প্রায় তিন লাখ মানুষ নতুনভাবে যক্ষ্মায় আক্রান্ত হয় এবং ৭০ হাজার লোক মারা যায়।

চিকিৎসকের পরামর্শ না মেনে চলাকেও এ রোগ বৃদ্ধির আরেক কারণ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, অনিয়মিত চিকিৎসা এবং কিছুদিন চিকিৎসার পর সুস্থ্যবোধ করলে অনেক যক্ষ্মা রোগী ওষুধ খাওয়া বন্ধ করে দেন। ফলে রোগটি অনিরাময় যোগ্য এমডিআর-টিবি হয়ে যায়। এ ধরনের জটিল এমডিআর-টিবির চিকিত্সা অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি।

বক্ষব্যাধি বাংলাদেশের অন্যতম একটি প্রধান স্বাস্থ্য সমস্যা উল্লেখ করে বক্তারা বলেন, মেডিকেল কলেজে মেডিসিন ওয়ার্ডে রোগীদের প্রায় ২০ ভাগ রোগী বিভিন্ন ধরনের বক্ষব্যাধি নিয়ে ভর্তি হয়। দেশের মেডিকেল কলেজগুলোর বক্ষব্যাধির উন্নত চিকিৎসার সুযোগ সম্প্রসারিত করার জন্য রেসপিরেটরি মেডিসিন ও কার্ডিওথোসিক সার্জারির কিছু ইউনিট চালু হয়েছে। ১৩টি মেডিকেল কলেজে রেসপিরেটরি মেডিসিনের ও ২টি মেডিকেল কলেজে থোরাসিক সার্জারির পদ সৃষ্টি হয়েছে।

সারাদেশে বক্ষব্যাধী রোগীর চাহিদা অনুসারে হাসপাতাল ও চিকিৎসক নেই উল্লেখ করে আরো জানানো হয়, রাজধানীতে এ বিষয়ক সরকারি মাত্র দুইটি হাসপাতাল। মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল ও শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল। যেখানে সব মিলিয়ে ৬০০টি শয্যা রয়েছে। রোগীদের সংখ্যা অনুসারে এই সেবার ব্যবস্থা খুবই নাজুক বলা চলে। তাছাড়া ঢাকা ও কয়েকটি বিভাগীয় শহর ছাড়া সব জায়গায় এমবিবিএস ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। যেখানে এ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক খুবই প্রয়োজন। এই পদ সৃষ্টি করা ছাড়াও দেশের প্রতিটি মেডিকেল কলজে রেসপিরেটরি মেডিসিন বিভাগ খোলা খুবই জরুরি। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় অনুষ্ঠানে।

দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ হিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক বিশ্বাস আখতার হোসেন, সদস্য সচিব অধ্যাপক ডা. আব্দুর রউফ, বৈজ্ঞানিক সাব-কমিটির চেয়ারম্যান ডা. মো. সাইদুল ইসলাম, শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আবু রায়হান প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

24 March 2019

‘পরিবেশ দূষণই বাংলাদেশের এক-তৃতীয়াংশ রোগের কারণ’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV