প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

শাহানার চিকিৎসার দায়িত্ব নিলো বসুন্ধরা গ্রুপ

Share

হার্টের একটি ভাল্ভ নষ্ট হয়ে যাওয়া খুলনার কলেজছাত্রী শাহানা আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়া যন্ত্রণায় কাতরানো অসহায়, অভিভাবকহীন শাহানাকে নিয়ে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজে শনিবার ‘৩ লাখ টাকায় বাঁচতে পারে কলেজ ছাত্রী শাহানার জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের নজরে আসে। আর্ত মানবতার পাশে দাঁড়াতে সাফিয়াত সোবহান শাহানার সম্পর্কে তাৎক্ষণিকভাবে যাবতীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নেন। গ্রুপের পক্ষ থেকে শাহানার বাসায় প্রতিনিধি পাঠান। প্রতিনিধিরা শাহানার স্বজনদের সঙ্গে কথা বলেন এবং শাহানার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র সংগ্রহ করেন। এসময় তারা শাহানার স্বজনদের জানান, শাহানার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বসুন্ধরা এল.পি গ্যাস লিমিটেড তথা বসুন্ধরা গ্রুপ। আর এর মাধ্যমে অভিভাবকহীন হতদরিদ্র শাহানা চিকিৎসালাভের সুযোগ পেতে যাচ্ছে।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বদান্যতায় চিকিৎসার আশাতীত সুযোগটি তৈরি হওয়ায় শাহানা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, কোনো দিন ভাবতেও পারিনি বসুন্ধরা গ্রুপের অর্থায়নে আমার চিকিৎসার সুব্যবস্থা হবে। এজন্য আমি বসুন্ধরা গ্রুপের কাছে কৃতজ্ঞ। তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি।

মা মারা যাওয়া ও শৈশবে বাবা নিরুদ্দেশ হওয়া শাহানার আশ্রয়দাতা ফুফা নুর আলম বলেন, সমাজে যে এখনও ভালো অনেক মানুষ আছেন, সাচ্চাদিল, দরদী মানুষ আছেন তার প্রমাণ বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। আমি শাহানার জন্মদাতা পিতা না হলেও পিতার স্নেহে ওকে এবং ওর ছোট দুই ভাইকে আমার স্বল্প আয়ে সীমিত সামর্থ্যের মধ্যে লেখাপড়া শেখাচ্ছি। ওরা আমার তিন মেয়ের সঙ্গে সমান স্নেহে বড় হচ্ছে। শাহানার হার্টের ভাল্ভ নষ্ট হওয়ার পর থেকে আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওর চিকিৎসার ব্যবস্থা করতে। কিন্তু কোথাও থেকে কোনো সাহায্য-সহযোগিতা পাইনি। এ রকম অসহায়, উপায়হীন অবস্থায় অনেকটা নিরাশ হয়ে এক পর্যায়ে ওর বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে বাংলানিউজে নিউজ হওয়ার পর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে এলেন। তার সুবাদে আবার আশার আলো দেখছি। এ জন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি।

চিকিৎসার জন্য শাহানাকে ঢাকায় নিয়ে যেতে বলেছে বসুন্ধরা গ্রুপ। এরই মধ্যে তিনি শাহানাকে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন বাংলানিউজকে।

উল্লেখ্য, খুলনার সরকারি পাইওনিয়ার কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শাহানা আক্তারের হার্টের একটি ভাল্ভ নষ্ট হয়ে গেছে। অন্য ভাল্ভও অকেজো হওয়ার পথে।

জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু শাহানার দরিদ্র স্বজনদের পক্ষে চিকিৎসার এতো বিপুল অর্থ যোগাড় করা অসম্ভব ছিলো।

ছোট বেলায় শাহানার মা মারা যাওয়ার পর বাবা নিরুদ্দেশ হয়ে যান। সেই থেকে তাদের তিন ভাই-বোনকে দরিদ্র ফুফা নুর আলম অনেক কষ্ট করে বড় করেছেন। তাকেই তারা ‘বড় আব্বু’ বলে ডাকে। অসুস্থতার কারণে এ মুহূর্তে শাহানার পড়ালেখা বন্ধ হয়ে আছে। বসুন্ধরা গ্রুপের বদান্যতায় চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে শাহানা আবার তার পড়ালেখা শুরু করতে চায়। হতে চায় সমাজের একজন স্বাবলম্বী কর্মক্ষম নারী। অবদান রাখতে চায় আপন পরিবারের জন্য, অবদান রাখতে চায় দেশ ও দশের জন্য। সেই স্বপ্নপূরণের আশায় আনন্দে উদ্বেল হয়ে আছে শাহানা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

24 March 2019

শাহানার চিকিৎসার দায়িত্ব নিলো বসুন্ধরা গ্রুপ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV