জেনে রাখুন, সুস্থ থাকুন

রোজার খাদ্যাভ্যাস

Share
Share

ফারহানা ইমা
রমজানে দীর্ঘদিনের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিন বদলে যায় হঠাৎ করেই। এ সময় খাদ্য তালিকা নিয়ে সচেতন থাকা প্রয়োজন প্রত্যেকেরই। না হলে হঠাৎ অনিয়মে অসুস্থ হয়ে পড়তে পারেন।

অনেকেই মনে করেন রোজার সময় সারাদিন না খেয়ে থাকার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। এটি মোটেও ঠিক নয়। সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে রমজানেও আপনি থাকবেন সুস্থ। প্রতিদিনের সেহরি, ইফতার ও রাতের খাবারের মধ্যে থাকা চাই সঠিক সমন্বয়। জেনে নিন রোজার খাদ্যাভ্যাস সম্পর্কে। জানিয়েছেন পুষ্টিবিদ রেহানা ফেরদৌসী মিলি।

সেহরি : সেহরি খাওয়ার পর অনেক লম্বা সময় পর্যন্ত কিছু খাওয়া হয় না। তাই সেহরির খাদ্য নির্বাচনের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যেন খাবারে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ বেশি থাকে। শর্করা জাতীয় খাবার শরীরে শক্তি বজায় রাখে। ফলে সারাদিন না খাওয়ার ফলে শরীর খুব একটা দুর্বল হয়ে পড়ে না। এছাড়া শর্করা জাতীয় খাবারের পাশাপাশি কিছু পরিমাণে মাছ-মাংস এবং দুধ খেতে হবে। তবে বয়স্কদের ক্ষেত্রে মাংসের পরিবর্তে মাছ বা সবজি বেশি করে খেতে হবে। আঁশ জাতীয় খাবারগুলোও বেছে নিতে হবে। সেহরিতে ভাতের পরিবর্তে রুটিও খাওয়া যেতে পারে। যাদের গ্যাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে তেল বা মসলা জাতীয় খাবারগুলো কম খাওয়া উচিত। নয়তো গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তারা বেশি করে সবজি বা ঝোল জাতীয় তরকারি খেতে পারেন।

ইফতার
ইফতারে সাধারণত তেলে ভাজা খাবারের পরিমাণটাই বেশি থাকে। কিন্তু এ ভাজাপোড়া আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। তাই ইফতারে ভাজাপোড়ার পরিমাণ যতটা সম্ভব কমিয়ে দেওয়া উচিত। সে সঙ্গে খেয়াল রাখতে হবে, খাবারটা যেন পোড়া তেল দিয়ে ভাজা না হয়। পোড়া তেল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ইফতারের খাবারে পটাসিয়াম বা ম্যাগনেসিয়াম জাতীয় খাবার রাখতে হবে প্রচুর। খেজুরের মধ্যে এ দুটো উপাদানই প্রচুর বিদ্যমান। তাই ইফতারির মেন্যুতে খেজুরটা অবশ্যই রাখা উচিত। যেহেতু সারাদিন পানি পান করা হয় না সেহেতু ইফতারিতে যথেষ্ট পানি পান করা প্রয়োজন। এছাড়া বিভিন্ন পানীয় বা আঁশ জাতীয় ফল খেতে পারেন। যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে রোজা রাখতে হচ্ছে সেহেতু শরীর ঠাণ্ডা রাখতে ইফতারির মেনুতে রাখতে পারেন ঠাণ্ডা শরবত। ডাবের পানিও সারাদিনের ক্লান্তি দূর করবে। এছাড়া যারা প্রেসারের রোগী তারা গুড় এবং চিড়ার তৈরি শরবত খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা গুড়ের পরিবর্তে টক দই এবং চিড়া দিয়ে তৈরি শরবত খেতে পারেন। ঝাল জাতীয় খাবার বা যে কোনো সস এ সময় না খাওয়াই ভালো। মোট কথা, খাবারে সুষম উপাদানগুলো পূরণ হচ্ছে কি-না সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অনেকেই ইফতারির পর রাতের খাবার খেতে চান না। সেক্ষেত্রে সেহরি বা ইফতারিতে যদি খাবারের ছয়টি উপাদানই পর্যাপ্ত পরিমাণে পূরণ হয়ে থাকে তবে রাতের খাবার না খেলেও চলবে। রোজাদারদের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। যেহেতু সারাদিন পানি পান করা হয় না, তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত যতটা সম্ভব পানি পান করা উচিত। নয়তো এ গরমে পানিশূন্যতা হতে পারে।
রোজার একটি মাস নিয়ম মেনে চললে এবং পর্যাপ্ত পানি পান করলে শরীর খারাপ হওয়ার আশঙ্কা খুব একটা থাকে না এবং সারাদিন রোজা রাখতেও খুব একটা কষ্ট হয় না। তাই রোজার সময়টায় সুস্থ থাকার জন্য আমাদের নিয়মমাফিক সুষম খাবার খেতে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব...

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...