জেনে রাখুন, সুস্থ থাকুনসাক্ষাৎকার

গ্যাস্ট্রিকের রোগীদের জন্য রোজায় সুস্থ থাকার উপায়

Share

গ্যাস্ট্রিকে আক্রান্ত অনেক রোগী রোজা রাখেন। এক্ষেত্রে তাদের একটু বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। নাহলে সমস্যাটি নিয়ন্ত্রণে থাকবে না। আর সমস্যা বেশি থাকলে শুরুতেই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।

রোজার সময় গ্যাস্ট্রিকের রোগী কতটা সুস্থ থাকবেন তা মূলত নিজের ওপরই নির্ভর করে। এজন্য বাছাই করে খেতে হবে। আপনি যদি গ্যাস্ট্রিকের রোগী হয়ে থাকেন তাহলে দেখে নিন রোজায় কীভাবে সুস্থ থাকবেন-

খাবার তালিকা থেকে যা বাদ দেবেন
তৈলাক্ত খাবার, ভাজা-পোড়া, বেশি মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয়।
ইফতারে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এড়াতে হবে ।
চা-কফি একদমই পরিহার করতে হবে।
বাইরের খাবার পুরোপুরি এড়িয়ে চলতে হবে ।
ইফতারে অতিরিক্ত খাওয়া যাবে না কোনোভাবেই।
সেহরিতে বিরিয়ানি, কাবাব কিংবা ফাস্টফুড জাতীয় কোনো ভারি খাবার খাওয়া যাবে না।

খাবার তালিকায় যা রাখবেন
** ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। এ সময়ের মধ্যে কমপক্ষে আড়াই লিটার পানি পান করা উচিত।
** ইফতারে সেদ্ধ, ঝোল, সালাদ, স্যুপ, ভাত এ ধরনের খাবার খেতে হবে।
** একবারে বেশি ইফতার না খেয়ে প্রয়োজনে কিছুক্ষণ বিরতি দিয়ে খাওয়া যেতে পারে।
** তারাবির পর অল্প হলেও খেতে হবে। খাবার মেন্যুতে সুষম খাবার রাখতে হবে। রাতের খাবার বাদ দেয়া যাবে না।
** ঘুমানোর দেড় ঘণ্টা আগেই খেয়ে নিতে হবে। খেয়েই ঘুমিয়ে পড়লে বুক জ্বালাপোড়া করতে পারে।
** সেহরির মেন্যুতে কম মশলার ঝোলযুক্ত খাবার রাখুন। সহজে হজম হয় এমন খাবার বেছে নিন সেহরির জন্য।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

08 May 2019

গ্যাস্ট্রিকের রোগীদের জন্য রোজায় সুস্থ থাকার উপায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV