রেসিপি

বিনা খরচে অ্যানথ্রাক্স পরীক্ষার ব্যবস্থা

Share
Share

গরুর মাংসের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় আতঙ্ক অ্যানথ্রাঙ্। কিন্তু এ ভয় এখন আর নেই। অনেকেই এখনো গরুর মাংস খাচ্ছেন না। তাই ডিসিসির পক্ষ থেকে এ ব্যাপারেও নেওয়া হয়েছে উদ্যোগ। প্রতিটি হাটেই থাকবে একটি করে ভিজিলেন্স টিম। এ টিমে থাকবেন একজন করে পশু চিকিৎসক। হাসিল আদায়ের কক্ষের পাশেই থাকবে তাদের অবস্থান।

ক্রেতারা চাইলে এ চিকিৎসকদের মাধ্যমে বিনা খরচে অ্যানথ্রাঙ্ পরীক্ষা করিয়ে নিতে পারবেন। তবে ক্রেতাদের প্রশ্ন, যখন পুরোদমে বিক্রি শুরু হবে তখন একজন মাত্র ডাক্তার কতটি গরু পরীক্ষা করবেন? হাটে ডাক্তারের সংখ্যা বাড়ানো এবং ঢাকার গুরুত্বপূর্ণ কিছু স্থানে কটি ক্যাম্প করলে অ্যানথ্রাঙ্ নির্ণয় আরো সহজ হতো।
এ বিষয়ে সিটি করপোরেশনের ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. আজমত আলী বলেন, ‘সরকারের প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রতি হাটে একজন করে ডাক্তার দেওয়া হবে। এ ছাড়া ডিসিসির তিনজন পশু চিকিৎসক থাকবেন, তাঁরা সব হাটেই এ বিষয়টি দেখবেন। আমরা ইজারাদারদেরও ডাক্তার রাখার পরামর্শ দিয়েছি। তবে আশার বিষয়, ঢাকায় এখনো কোনো অ্যানথ্রাঙ্ আক্রান্ত পশু ধরা পড়েনি। অ্যানথ্রাঙ্ ছাড়াও গরু বা ছাগলের অন্যান্য রোগ হতে পারে, এর মধ্যে অন্যতম ক্ষুরা রোগ। এ জন্য ক্রেতাদের পশুর মুখ, পা এবং অন্য কোথায়ও ঘা আছে কি না তা দেখে নেওয়া উচিত। তবে আমার পরামর্শ, কোরবানির দু-একদিন আগে পশু কিনুন। এতে হাটে আনার আগে পশুর কোনো রোগ থাকলে লক্ষণগুলো ধরা পড়বে। বেশি চর্বিযুক্ত মোটা গরু কেনা উচিত নয়। কারণ, এগুলোর বেশিরভাগকেই মোটাতাজার জন্য ওষুধ খাওয়ানো হয়েছে। আর যে পশু ঠিকমতো খাওয়াদাওয়া করে এবং নড়াচড়া করে সেসব দেখেই ক্রেতাদের পশু পছন্দ
করা উচিত।’

 

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

এই জুস বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা

এই মহামারির কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন ভাইরাস থেকে...

শীতের মৌসুমে ওজন কমাবে পাঁচ স্বাস্থ্যকর স্যুপ

শীতকাল বাঙালি ভোজন রসিকদের বড় আনন্দের মাস। হরেক রকম পিঠা, গরম গরম...

পূজায় ফুলকো লুচির রেসিপি

পূজা আসলেই লুচি আর আলুর দম নামটা এমনেতেই চলে আসে। তবে অনেকেই...

সহজে তৈরি করুন বাটার বিস্কুট

সন্ধ্যায় চা-কফির সঙ্গে পরিবেশনের জন্য ঘরেই তৈরি করতে পারেন হালকা কোনো খাবার।...

ঈদে মাংস খেয়েও সুস্থ থাকুন

কোরবানির ঈদে হিসেব না করে মাংস খাওয়া হয়। তবে যাদের উচ্চ রক্তচাপ...

চামড়া ছাড়ানো ও সংরক্ষণ

কোরবানীর পশুর চামড়া ছাড়াতে না জানার কারনে অনেক চামড়া নষ্ট হয়ে যায়।...

কোরবানির স্থান পরিষ্কার তো?

- জবাই করার জায়গা আগে থেকেই পরিষ্কার করে নিন, যাতে রোগ জীবাণু...

সুস্থ গরু চেনার উপায়

ভারত থেকে আসে কোরবানির অনেক পশু। অ্যানথ্রাঙ্রে জন্য ভারত সরকার তাদের দেশের...

১৩ নভেম্বর ২০১০

বিনা খরচে অ্যানথ্রাক্স পরীক্ষার ব্যবস্থা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV