Connect with us

স্বাস্থ্য সংবাদ

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে মামলা

Published

on

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দুর্নীতির অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে এ মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া অসদাচারণ ও দুর্নীতির দায়ে উত্তম কুমার বড়ুয়াকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে হাসপাতালের ক্রয়কারী কর্তৃপক্ষ হিসেবে ৮টি ওটি (অপারেশন থিয়েটার) লাইট প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ক্রয় করেছেন এবং এর মাধ্যমে সরকারের চার কোটি ৫৯ লাখ ৬৪ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধন করেছেন তিনি। একই বছর দুটি কোবলেশন মেশিন প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ক্রয় করে ৭৮ লাখ টাকার ক্ষতি করেছেন। এছাড়া দুটি অ্যানেসথেসিয়া মেশিন বেশি দামে কিনে এক কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকার আর্থিক ক্ষতি করেছেন উত্তম বড়ুয়া।

তিন ধরনের সরঞ্জাম ক্রয়ের মাধ্যমে তিনি মোট ৬ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার আর্থিক ক্ষতি করেছেন। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement