মহামারি দমনে কোয়ারেন্টিন কার্যকরের আহ্বান ডব্লিউএইচওর

Share

নভেল করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা লোকজনের সঠিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। ইউরোপ ও উত্তর আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গতকাল সোমবার এ কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচওর জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইকেল রায়ান যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় হ্যাম্পশায়ারে সংক্রমণ হার বেড়ে যাওয়া প্রসঙ্গে কঠোর পদক্ষেপ বাস্তবায়নে ব্যর্থতাকে দায়ী করেন।

ড. মাইকেল রায়ান বলেন, তাঁকে যদি একটি আকাঙ্ক্ষার কথা বলা হয়, তবে তিনি নিশ্চিত সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে উপযুক্ত সময়ের জন্য কোয়ারেন্টিন বাস্তবায়ন করতেন।

জেনেভা থেকে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ড. মাইকেল রায়ান আরো বলেন, ‘পদ্ধতিগতভাবে কোথাও এ কোয়ারেন্টিন মানা হচ্ছে বলে আমি মনে করি না। এ কারণে সংক্রমণের ধারা বাড়ছে।’

রায়ান আরো বলেন, জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের ৪৮টি দেশের অর্ধেকের বেশি দেশে গত এক সপ্তাহে সংক্রমণ হার ৫০ শতাংশের বেশি বেড়েছে। তবে আশার কথা হলো, মৃত্যু ও মারাত্মক অসুস্থতার হার চলতি বছরের প্রথম দিকের মতো বেশি নয়।

রায়ান আরো বলেন, এখন তরুণেরা অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। আবার চিকিৎসায় তাঁরা সুস্থও হয়ে উঠছেন।

ডব্লিউএইচওর প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস সংক্রমণ রোধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা করোনার বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু আশার কথা হলো, আমরা যদি সম্মিলিত পদক্ষেপ নিই, তাহলে সংক্রমণ কমিয়ে আনতে পারব।’

এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা চার কোটি ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে ডব্লিউএইচও বলছে, মানব শরীরে ৪২টি টিকার পরীক্ষা চলছে। এর মধ্যে ১০টি টিকা পরীক্ষার তৃতীয় ও চূড়ান্ত ধাপে রয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

20 October 2020

মহামারি দমনে কোয়ারেন্টিন কার্যকরের আহ্বান ডব্লিউএইচওর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV