যুক্তরাষ্ট্রে করোনার কঠিনতম সময় আগামী ৬ থেকে ১২ সপ্তাহ

Share

মহামারি করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে ভয়াবহ অবস্থায় পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আসন্ন শরৎ ও শীতে কঠিন সময়ের বার্তা দিচ্ছেন মহামারি বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব মিনেসোটার সেন্টার ফর ইনফেকশাস ডিজিস রিসার্চ অ্যান্ড পলিসির পরিচালক ড. মাইকেল অস্টারহম এক টিভি অনুষ্ঠানে বলেন, ‘গোটা মহামারি করোনার সময়ের সবচেয়ে ভয়াবহ সময় হতে যাচ্ছে আগামী ৬ থেকে ১২ সপ্তাহ। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলমান, কিন্তু সেটা আসন্ন করোনাবৃদ্ধির সময়ের আগে আমরা পাচ্ছি না।

ড. অস্টারহম গত রোববার এনবিসি টিভির মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর যখন আমি এই শোতে এসেছিলাম, সেদিন ৩৩ হাজার নতুন কোভিড-১৯ রোগী ছিল। আর গত শুক্রবার নতুন করোনা শনাক্ত হয়েছে ৭০ হাজার জনের। এখানেই পরিষ্কার দেখা যাচ্ছে, কী হারে সংক্রমণ বাড়ছে।’

হার্ভার্ড ইউনিভার্সিটির টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক জোসেফ অ্যালেন গত রোববার টুইটে ফুটবল খেলার উদাহরণ দিয়ে বলেন, ‘এটা কেবল হাফ-টাইম। এখন একটু দম নেওয়ার সময় দিচ্ছে। কারণ নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি কঠিন দিন হতে যাচ্ছে। সব এই লাইনেই এগোচ্ছে। অতএব, ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নেই।’

টেক্সাস অঙ্গরাজ্যের বেইলর কলেজ অব মেডিসিনের অধ্যাপক পিটার হটেজ গত রোববার এক টুইটে বলেছেন, ‘এটা এমন যে ট্রেন আসছে। ভুল তথ্য দিয়ে হোয়াইট হাউস এটাকে (করোনার সংক্রমণ) নাকচ করার মধ্য দিয়ে তা (ট্রেন) থামানো যাবে না। আসন্ন শরৎ ও শীত কঠিন হতে যাচ্ছে। সামাজিক দূরত্ব ও অন্যান্য উপায়ে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত নিজেকে ও পরিবারকে রক্ষা করাটাই এখন মূল কাজ। এখনই পরিকল্পনা নিন। তবে বসন্তে পরিস্থিতির উন্নতি হবে। সে সময় আমাদের জীবনমান স্বাভাবিক হবে, ভালোমতোই হবে।’

মৃত্যুর সংখ্যা বৃদ্ধি ‘অনিবার্য’ বলে উল্লেখ করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক মার্স লিপসিচ।

 

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

20 October 2020

যুক্তরাষ্ট্রে করোনার কঠিনতম সময় আগামী ৬ থেকে ১২ সপ্তাহ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV