স্বাস্থ্য সংবাদ

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন পরিচালক , মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইফুন নাহার

Share

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল -এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. সাইফুন নাহার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে বর্তমান পদ থেকে পদোন্নতি প্রদানপূর্বক নতুন এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ডা. সাইফুন নাহার একই প্রতিষ্ঠানের (জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল) সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং চিকিৎসা সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে পরিচালক ও অধ্যাপক (সাইকিয়াট্রি) পদে পদায়ন করেছে।

একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বিদায়ী পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান-কে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা-এর সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. সাইফুন নাহার পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং সংশ্লিষ্ট অংশীজনরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, তাঁর দক্ষ নেতৃত্বে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসা সেবার মান এবং গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।

মানসিক স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

16 April 2026

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন পরিচালক , মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইফুন নাহার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV