Connect with us

স্বাস্থ্য সংবাদ

জলপাইয়ের আচার

জলপাইয়ের এখন ভরা মৌসুম। জলপাই দিয়ে আচার তৈরি করে রাখুন, খাওয়া যাবে সারা বছর। মসলা আচারউপকরণ : জলপাই ৫০০ গ্রাম, সরিষার তেল ১ কাপ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, ভিনেগার .১ কাপ, লবণ ১ চা চামচ, ভাজা মসলা ১ চা চামচ, আচার মসলা ১ […]

Published

on

জলপাইয়ের এখন ভরা মৌসুম। জলপাই দিয়ে আচার তৈরি করে রাখুন, খাওয়া যাবে সারা বছর।

মসলা আচার
উপকরণ : জলপাই ৫০০ গ্রাম, সরিষার তেল ১ কাপ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, ভিনেগার .১ কাপ, লবণ ১ চা চামচ, ভাজা মসলা ১ চা চামচ, আচার মসলা ১ চা চামচ, হলুদ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন
.১. প্রথমে জলপাই চার ফালি করে কেটে নিন।
.২. একটি পাত্রে সরিষার তেল দিয়ে সব উপকরণ দিয়ে কষান। এরপর জলপাই দিয়ে আবার কষান।
.৩. উপরে তেল ভেসে উঠলে নামিয়ে ঠাণ্ডা করে বয়ামে সংরক্ষণ করুন।

টক ঝাল মিষ্টি আচার
উপকরণ : জলপাই ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, তেল ১ কাপ, সরিষা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, শুকনো মরিচ টালা গুঁড়ো ১ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ভিনেগার ১ কাপ, চিনি ১ কাপ, পাঁচফোড়ন ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন
.১. জলপাই ও পেঁয়াজ কুচি করে কেটে নিন।
.২. সরিষা বাটা ও হলুদ দিয়ে মাখিয়ে রোদে ১ দিন শুকিয়ে নিন।
.৩. একটি পাত্রে তেল, চিনি, পাঁচফোড়ন, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো ও উপরের সব উপকরণ দিয়ে জলপাই কষান।
.৪. ভিনেগার দিয়ে দিন। আঠা আঠা হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

Advertisement

তেলের আচার
উপকরণ : জলপাই ১ কেজি, আদা ১ চা চামচ, রসুন ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, টালা শুকনো মরিচের গুঁড়ো ১ চা চামচ, আচার মসলা ১ চা চামচ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, কালিজিরা আধা চা চামচ, চিনি ১ চা চামচ, সরিষার তেল ১ কাপ, লবণ ১ চা চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
.১. প্রথমে জলপাই ধুয়ে কেঁচে নিন।
.২. একটি পাত্রে জলপাই আদা, রসুন, হলুদ, সরিষা বাটা ও লবণ দিয়ে মেরিনেট করে রোদে দুই দিন শুকিয়ে নিন।
.৩. আরেকটি পাত্রে শুকনো জলপাই ও টালা মরিচের গুঁড়ো, পাঁচ ফোড়ন, কালিজিরা, চিনি, লবণ ও তেল দিয়ে কষিয়ে নিন।
.৪. এক কাপ ভিনেগার দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে ঠাণ্ডা করে বয়ামে সংরক্ষণ করুন।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement