স্বাস্থ্য সংবাদ

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নতুন কমিটির অভিষেক

Share
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নতুন কমিটির অভিষেক
Share

রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ‘হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের’ নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২০২৫ সেশনের জন্য নতুন কমিটির অভিষেকের পাশাপাশি বৈজ্ঞানিক সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২মার্চ) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক সেমিনার।

সেমিনারে রক্তরোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রক্তরোগ ও রক্ত ক্যান্সারের চিকিৎসায় নিজেদেরকে আরো বেশি দক্ষ ও নিবেদিত করে তোলার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে এই খাতে সরকারের অধিকতর মনোযোগ কামনা করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ব্রি. জে. অধ্যাপক ডা. জাহিদ মাহমুদ। আর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ইসমত আরা, ডা. পাপড়ি নাসরিন, ডা. মারুফ রেজা কবির, ডা. শহীদুল ইসলাম শিকদার রুমি ও ডা. সুহাত ফুসরান।

পরে অনুষ্ঠিত হয় কমিটির অভিষেক অনুষ্ঠান। এ সময় নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।
এতে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. আব্দুল আজিজ। আর স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম।

সভাপতির বক্তব্য রাখেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি ব্রি.জে. (অব.) ডা. এ.কে মো: মোস্তফা আবেদিন (অব.)।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম।

এক নজরে পুরো কমিটি
সভাপতি বিগ্রে. জেনা. (অব.) ডাঃ এ কে মো. মোস্তফা আবেদীন, সহ-সভাপতি বিগ্রে. জেনা. ডা. হক মাহফুজ, অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এ কে এম মইনুল ইসলাম, ডা. মোহাম্মদ ওয়াসিম, কোষাধ্যক্ষ ডা. মো. আদনান হাসান মাসুদ, সাংগঠনিক সম্পাদক ডা. মির্জা গোলাম সারওয়ার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মাফরুহা আক্তার, আন্তর্জাতিক সম্পাদক ডা. হুমায়রা নাজনীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. খাজা আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. নাসীব মুহাম্মদ ইরশাদুল্লাহ, সদস্য ডা. জুলফিয়া জিনাত চৌধুরী, ডা. আবদুল্লাহ আল মোছাব্বির, ডা. মোহাম্মদ নজমুল ইসলাম, ডা. মো. মারুফ আল হাসান, ডা. মো. আরিফ উর রহমান, ডা. এ কিউ এম আশরাফুল হক ও ডা. নিশাত মেহজাবিন।

এছাড়াও দুজন কোঅপ্ট সদস্য করা হয়েছে অধ্যাপক ডা. মাসুদা বেগম ও ডা. শফিউর রহমানকে। আর পদাধিকারবলে গত কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...