‘এমবিবিএস পাস করার পর ‘লাইসেন্সিং’ পরীক্ষা হওয়া দরকার’

মেডিকেল ভর্তি পরীক্ষা আরও কঠিন করার পক্ষে বিশেষজ্ঞরা © ফাইল ছবি
Share

দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় দুর্বলতা ও বৈষম্যও আছে বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাহরিয়ার নবী বলেন, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীর চেয়ে বেসরকারি মেডিকেলে ভর্তি শিক্ষার্থীর নম্বর অন্তত ৪০ কম থাকে। এতো পার্থক্য থাকা উচিত নয়।

এ সময় ভর্তি পরীক্ষা কঠিন করার পক্ষে তিনি মত দেন। পরে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিউল আলম চৌধুরী বলেন, এমবিবিএস পাস করে পেশা চর্চা শুরুর আগে ‘লাইসেন্সিং’ পরীক্ষা হওয়া দরকার।

ঢাকায় একটি সম্মেলনে ‘বাংলাদেশে মেডিকেল শিক্ষা: আমরা কি ঠিক পথে আছি’ শীর্ষক অধিবেশনে তারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান জানিয়েছেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে মেডিকেল কলেজের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। দেশে ১৭ কোটি মানুষের জন্য মেডিকেল কলেজ ১১৫টি। অথচ সমানসংখ্যক মানুষের জন্য যুক্তরাষ্ট্রে ৮৫টি, যুক্তরাজ্যে ৮০, ভারতে ৬৩ ও চীনে ১৭টি মেডিকেল কলেজ রয়েছে।

অধ্যাপক মাহমুদ হাসান আরও বলেন, গর্ববোধ করতাম আমি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চাইতাম। যদি এগুলোর মান ভালো হতো।’ নতুন মেডিকেল কলেজ না করে মানহীন কলেজ বন্ধ করার কথা বলেন তিনি।

রোববার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২২তম আন্তর্জাতিক কংগ্রেস ও বৈজ্ঞানিক সম্মেলনে দেশের বিশিষ্ট চিকিৎসকেরা বক্তব্য রাখেন। রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার সম্মেলন শুরু হয়। এক হাজারের বেশি মেডিসিন বিশেষজ্ঞ এতে অংশ নেন। সম্মেলনে ৭২ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশেষজ্ঞরা বলেন, দেশে মেডিকেল কলেজগুলোর দুর্বল অবকাঠামোর পাশাপাশি শিক্ষকস্বল্পতা প্রকট। মেডিকেল শিক্ষা চলছে পুরোনো পাঠ্যসূচিতে। দ্রুত সবকিছু ঢেলে না সাজালে ভবিষ্যতে চিকিৎসকদের উন্নত বিশ্বে পেশা চর্চা করা কঠিন হবে।

অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের স্নাতক পর্যায়ের মেডিকেল পাঠ্যসূচিতে হাতে-কলমে শেখার সুযোগ কম।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি এবং বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে শুধু মেধাকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। সামগ্রিক মূল্যায়নের ব্যবস্থা থাকা দরকার। মেডিকেলে শিক্ষার্থীর আগ্রহ কতটুকু আছে, তার দক্ষতা-যোগ্যতা কী—এসব যাচাই করে ভর্তি করলে ভালো মানসম্পন্ন চিকিৎসক পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

20 March 2023

‘এমবিবিএস পাস করার পর ‘লাইসেন্সিং’ পরীক্ষা হওয়া দরকার’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV