নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘জনসংখ্যা অনুপাতে বিশ্বে সবচেয়ে বেশি মেডিকেল কলেজ বাংলাদেশে’

Share

বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে মেডিকেল কলেজের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান। দেশে ১৭ কোটি মানুষের জন্য মেডিকেল কলেজ ১১৫টি। অথচ সমানসংখ্যক মানুষের জন্য যুক্তরাষ্ট্রে ৮৫টি, যুক্তরাজ্যে ৮০, ভারতে ৬৩ ও চীনে ১৭টি মেডিকেল কলেজ রয়েছে।

উইকিপিডিয়া ও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সূত্রমতে, ভারতে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৪১ কোটি। দেশটির বিভিন্ন রাজ্যে মেডিকেল কলেজ রয়েছে ৫৩৪টি। সে হিসেবে ১৭ কোটি জনসংখ্যার জন্য মেডিকেল কলেজের সংখ্যা ৬৩টির বেশি। অথচ একই সংখ্যক জনসংখ্যার জন্য বাংলাদেশে মেডিকেল কলেজ ১১৫টি।

ঢাকায় একটি সম্মেলনে ‘বাংলাদেশে মেডিকেল শিক্ষা: আমরা কি ঠিক পথে আছি’ শীর্ষক অধিবেশনে অধ্যাপক মাহমুদ হাসান আরও বলেন, গর্ববোধ করতাম আমি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চাইতাম। যদি এগুলোর মান ভালো হতো।’ নতুন মেডিকেল কলেজ না করে মানহীন কলেজ বন্ধ করার কথা বলেন তিনি।

রোববার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২২তম আন্তর্জাতিক কংগ্রেস ও বৈজ্ঞানিক সম্মেলনে দেশের বিশিষ্ট চিকিৎসকেরা বক্তব্য রাখেন। রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার সম্মেলন শুরু হয়। এক হাজারের বেশি মেডিসিন বিশেষজ্ঞ এতে অংশ নেন। সম্মেলনে ৭২ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশেষজ্ঞরা বলেন, দেশে মেডিকেল কলেজগুলোর দুর্বল অবকাঠামোর পাশাপাশি শিক্ষকস্বল্পতা প্রকট। মেডিকেল শিক্ষা চলছে পুরোনো পাঠ্যসূচিতে। দ্রুত সবকিছু ঢেলে না সাজালে ভবিষ্যতে চিকিৎসকদের উন্নত বিশ্বে পেশা চর্চা করা কঠিন হবে।

অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের স্নাতক পর্যায়ের মেডিকেল পাঠ্যসূচিতে হাতে-কলমে শেখার সুযোগ কম। বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার আগ্রহের পেছনে কারণ, শুধু এমবিবিএসে আস্থা রাখা যাচ্ছে না। এ সময় ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীও একই কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাহরিয়ার নবী বলেন, দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় দুর্বলতা ও বৈষম্যও আছে। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীর চেয়ে বেসরকারি মেডিকেলে ভর্তি শিক্ষার্থীর নম্বর অন্তত ৪০ কম থাকে। এতো পার্থক্য থাকা উচিত নয়।

এ সময় ভর্তি পরীক্ষা কঠিন করার পক্ষে তিনি মত দেন। পরে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিউল আলম চৌধুরী বলেন, এমবিবিএস পাস করে পেশা চর্চা শুরুর আগে ‘লাইসেন্সিং’ পরীক্ষা হওয়া দরকার।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি এবং বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে শুধু মেধাকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। সামগ্রিক মূল্যায়নের ব্যবস্থা থাকা দরকার। মেডিকেলে শিক্ষার্থীর আগ্রহ কতটুকু আছে, তার দক্ষতা-যোগ্যতা কী—এসব যাচাই করে ভর্তি করলে ভালো মানসম্পন্ন চিকিৎসক পাওয়া যাবে।

বিএমডিসির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিসিপিএস বা বিএমডিসি যে পরামর্শ দেয়, সেগুলো শোনা উচিত সরকারের।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

20 March 2023

'জনসংখ্যা অনুপাতে বিশ্বে সবচেয়ে বেশি মেডিকেল কলেজ বাংলাদেশে'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV