প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘মানসম্পন্ন নয় এমন মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে’

Share
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২২তম আন্তর্জাতিক কংগ্রেস ও বৈজ্ঞানিক সম্মেলনছবি: সংগৃহীত
Share

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান বলেছেন, দেশে আর নতুন মেডিকেল কলেজ হওয়া বন্ধ করতে হবে। পাশাপাশি মানসম্পন্ন নয় এমন মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে।

রোববার (১৯ মার্চ) সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২২তম আন্তর্জাতিক কংগ্রেস ও বৈজ্ঞানিক সম্মেলনের একটি অধিবেশনে নির্ধারিত আলোচক হিসেবে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে গতকাল দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। এক হাজারের বেশি মেডিসিনবিশেষজ্ঞ এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

অধিবেশনটিতে ‘বাংলাদেশে মেডিকেল শিক্ষা: আমরা কি ঠিক পথে আছি’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন। আলোচনায় অংশ নিয়ে বিএমডিসির সভাপতি বলেন, ১৭ কোটি জনসংখ্যার দেশে মেডিকেল কলেজ ১১৫টি। জনসংখ্যার অনুপাতে বিশ্বের আর কোনো দেশে এত মেডিকেল কলেজ নেই।

২০১৬ সালের এক সমীক্ষার ফলাফল উদ্ধৃত করে অধ্যাপক মাহমুদ হাসান বলেন, সমীক্ষায় দেখা গেছে, বেশ কিছু সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মান খারাপ। পাঠক্রমে পরিবর্তন এনে বা উন্নতি করে মেডিকেল শিক্ষার মানের উন্নতি নিশ্চিত করা যাবে না। পাঠক্রম পরিবর্তনের পাশাপাশি অবকাঠামো উন্নতি করতে হবে, পর্যাপ্ত জনবল দিতে হবে।

বিএমডিসির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, বিএমডিসি, বিএসএমএমইউ বা বিসিপিএসের মতো প্রতিষ্ঠানগুলো যেসব উপদেশ দেয়, তা সরকারের শোনা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক মো. টিটু মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক আহমেদুল কবীর।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২০ মার্চ ২০২৩

'মানসম্পন্ন নয় এমন মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV