Connect with us

প্রধান খবর

৮ জুলাই আবারো চালু হচ্ছে টিকার নিবন্ধন

Published

on

আবারো চালু হচ্ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধন। শিগগিরই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সোমবার (৫ জুলাই) সংবাদমাধ্যমে এমনই তথ্য জানিয়ে তিনি বলেন, এ দফায় ৩৫ বছর বয়সীরাও নিবন্ধন করতে পারবেন।

আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহীদের জন্য আবারও নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম ছিল ৪০ বছর। এবার শিক্ষার্থী ও প্রবাসীদেরও টিকা দেওয়া হবে।

জানা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের মজুদ শেষের পথে থাকায় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগ বন্ধ ছিল। এর আগে ভ্যাকসিন নিতে ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ নিবন্ধন করেছেন।

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়ার মাধ্যমে একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement