প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

এক দিনে করোনায় মৃত্যু ২০০ ছাড়াল

Share

দেশে করোনায় এক দিনে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত ২০১ জনের মৃত্যু হয়েছে। দেশে প্রথমবারের মতো করোনায় এক দিনে মৃত্যু দুই শ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩২ শতাংশ।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকালের চেয়ে আজ ৩৮ জন বেশি মারা গেছেন। গতকাল মারা যান ১৬৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ। গত ২৮ জুন থেকে গতকাল পর্যন্ত মৃতের হার ছিল ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৭ জন এবং ষাটোর্ধ ১১৫ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে সর্বোচ্চ ৬৬ জন, বরিশাল বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন রয়েছেন। এদের মধ্যে ১৬৫ জন সরকারি, ২৩ জন বেসরকারি হাসপাতালে, ১২ জন বাসায় এবং মৃতাবস্থ্য়া হাসপাতালে আনা হয়েছে ১ জনকে।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৬ হাজার ৬৩১ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩১ দশমিক ৪৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ১৪ শতাংশ কম। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৮৫ জন। ঢাকায় শনাক্তের হার ২৮ দশমিক ৭৮ শতাংশ। গতকাল ১৩ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭১৫ জন, যা ২৮ দশমিক ২৩ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৯ জন, গতকাল মারা যায় ১৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৮ লাখ ২৯ হাজার ৮৩২ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৪৩৩ জন। গতকালে চেয়ে আজ ৫৫৪ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৭ দশমিক ৩৯ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৯ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ১৪৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৮ হাজার ৩৯ জনের। গতকালের চেয়ে আজ ৮৯২টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৬৩৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৬ হাজার ৬৩১ জনের। গতকালের চেয়ে আজ ৯৯২টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

07 July 2021

এক দিনে করোনায় মৃত্যু ২০০ ছাড়াল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV