বিশ্ব হাত ধোয়া দিবস’ আজ

Share

আজ বৃহস্পতিবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটি বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি এবং উদ্বুদ্ধকরণের জন্য একটি প্রচারণামূলক দিবস।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার হাত ধুয়ে ও বেলুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সাবান দিয়ে হাত ধোয়ার বৈশ্বিক ও স্থানীয় দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য বিশ্ব হাত ধোয়া অংশীদার বা জিএইচপি (পূর্বে এর নাম ছিল ‘হাত ধোয়ার জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব’) ২০০৮ সালে বিশ্ব হাত ধোয়া দিবস চালু করে।

নভেল করোনাভাইরাসজনিত চলমান বৈশ্বিক মহামারির মধ্যে বারবার হাত ধোয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন বিশেষজ্ঞেরা। তাঁরা বলছেন, পরিষ্কার পানি ও সাবান দিয়ে এক ঘণ্টা পর পর হাত ধুয়ে নেওয়া প্রয়োজন।

নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করলে শুধু করোনাভাইরাস নয়, আরো অনেক অসুখ-বিসুখ থেকে নিজেদের রক্ষা করতে পারব আমরা।

এ বছর বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য—‘সবার জন্য হাতের স্বাস্থ্যবিধি’।

অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়েও হাত পরিষ্কার করা যায়। তবে অনেক চিকিৎসকই মনে করেন যে স্যানিটাইজারের চেয়ে সাবান দিয়ে হাত ধোয়া অনেক বেশি কার্যকর।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

15 October 2020

বিশ্ব হাত ধোয়া দিবস’ আজ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV