Connect with us

জেনে রাখুন, সুস্থ থাকুন

টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হলে যেসব লক্ষণ দেখা যায়

Published

on

টিকা নেয়ার পরও করোনায় আক্রান্তদের শরীরে পাঁচটি প্রধান উপসর্গ দেখা দিচ্ছে। উপসর্গ নিয়ে নিয়মিত গবেষণা করা কোভিড সিম্পটম স্ট্যাডি এ উপসর্গ শনাক্ত করেছে। অ্যাপ ব্যবহারকারীদের দেয়া তথ্য বিশ্লেষণ করে এসব উপসর্গ শনাক্তের কথা জানিয়েছে ‘জিও কভিড’।

সাম্প্রতিক সপ্তাহে এসব উপসর্গ দেখা দিয়েছে সবচেয়ে বেশি।

অ্যাপ ব্যবহারকারী টিকা গ্রহণকারী ও না নেয়া উভয় ধরনের মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেখানে অনেকের উপসর্গ একই হলেও কিছু ক্ষেত্রে পার্থক্য পাওয়া গেছে।

তবে এসব উপসর্গ থাকলেও তারা বড় জটিলতায় পড়েনি এবং দ্রুত সুস্থ হয়েছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে বেশি দেখা দেয়া উপসর্গগুলো হলো, মাথাব্যথা, সর্দি, হাঁচি ও গলাব্যথা। এছাড়া অন্যান্য উপর্গগুলো হচ্ছে, ঘ্রাণে কমতি হওয়া, শ্বাসকষ্ট ও জ্বর।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা দুই ডোজ টিকা নিয়েছে, তাদের ক্ষেত্রে হাঁচি বেশি দেখা গেছে। ফলে টিকা নেয়ার পর অধিক পরিমাণে হাঁচি হলে তাদের করোনা টেস্ট করানোর পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement