স্বাস্থ্য সংবাদ

বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে ৯

Share
Share

গুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মদপানে পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদের একজন হাসপাতাল ও অপর দুজন নিজ নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছেন। তবে পুলিশ বলছে, হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা গেছে। সোমবার রাতে আরো দুই জন মারা গেছে।

মৃত ব্যক্তিরা হচ্ছেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশাচালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০)। এদের মধ্যে প্রেমনাথ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে সোমবার ভোররাতে প্রেমনাথের ছেলে সুমন রবিদাস (৩৫) বিষাক্ত মদ পানে হাসপাতালে মারা যান। তার চাচা রামনাথ রবিদাস বিষাক্ত মদপানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রবিবার রাতে বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে আলমগীর ও জুলফিকার নামে আরো দুইজন নিজ নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, হাসপাতালে প্রেমনাথ নামের একজন মারা গেছেন। এ ছাড়া আলমগীর নামে একজন মারা যাওয়ার খবর পেয়ে তার বাড়িতে গিয়ে পুলিশ জানতে পেরেছে তিন দিন আগে থেকে অসুস্থ আলমগীর সোমবার মারা গেছে। রিকশাচালক জুলফিকার মারা যাওয়ার খবরও তিনি পেয়েছেন ।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...