স্বাস্থ্য সংবাদ

মুঠোফোনে স্বাস্থ্যসেবা সম্পর্কে অজ্ঞ বেশির ভাগ মানুষ, প্রচারও নেই

Share

সারাদেশে মুঠোফোনে স্বাস্থ্যসেবার বেহাল দশা। দেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে সরকারিভাবে দেওয়া নম্বরগুলো থেকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার কথা থাকলেও তা মিলছে না। বেশির ভাগ ফোনই বন্ধ।

চিকিৎসকদের এই নম্বরগুলো ব্যবহারের বিধান থাকলেও হাসপাতালের স্বাস্থ্য সহকারী, চিকিৎসা প্রযুক্তিবিদ, এমনকি আয়াদেরও এই ফোন ধরতে দেখা গেছে। তবে যাদের জন্য এই সেবা, সেই সাধারণ মানুষ এ ব্যাপারে এখনো তেমন কিছু জানে না। ফলে ডিজিটাল স্বাস্থ্যসেবার একটি উদ্যোগ প্রায় ভেস্তে যেতে বসেছে।
স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁরা বিভিন্ন চিঠির মাধ্যমে ফোনগুলো সচল রাখতে জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন। তবে খুব বেশি সুফল পাওয়া যাচ্ছে না।
মুঠোফোনে স্বাস্থ্যসেবা: ২০০৯ সালের ১ মে বর্তমান সরকার মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম প্রকল্প শুরু করে। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতালগুলোয় গ্রামীণফোনের একটি বিশেষ নম্বর দেওয়া হয়। কথা ছিল, এসব নম্বরে সরাসরি ফোন করে রোগীরা সেবা পাবেন। অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোবাইল ফোনগুলো কিনতে এককালীন ৩০ লাখ টাকা খরচ করা হয়। ফোনপ্রতি প্রতিমাসে ৫০০ টাকা করে বরাদ্দ রাখা হয়।
বন্ধ থাকছে অনেক নম্বর: গত কয়েক দিনে কুষ্টিয়া, টাংগাইল, ফরিদপুর, সিলেট, চাঁদপুর, নাটোর, জামালপুরের জেলা হাসপাতাল এবং বেশ কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করে নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে। কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম জানান, তাঁদের জন্য নির্ধারিত নম্বরটি একজন চিকিৎসক হারিয়ে ফেলেছেন। নতুন নম্বরের জন্য ঢাকায় যোগাযোগ করা হচ্ছে।
ফোন ধরেন না: অনেক নম্বর সচল থাকলেও কেউ সেগুলো ধরেন না। ফরিদপুরের ভাঙ্গা, বোয়ালমারী, নগরকান্দা, সদরপুরের নম্বরগুলোয় ফোন করলেও কেউ রিসিভ করেনি। নগরকান্দার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুনীল চক্রবর্তী জানান, তিনি ফোনসেটটি বাসায় রেখে এসেছিলেন, তাই ধরতে পারেননি। নাটোরের বাগাতিপাড়া, সিংড়া; সিলেটের দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। ওই সব উপজেলার নম্বরে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে একাধিকবার ফোন করেও কাউকে পাওয়া যায়নি। পরের দিন আবার কয়েক দফা ফোন করা হলেও কেউ ধরেনি।
চিকিৎসক নন, অন্য কেউ: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন অফিস চলাকালে যেকোনো একজন চিকিৎসক কল রিসিভ করে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবেন। অফিস সময়ের পরে একজন চিকিৎসকের কাছে মোবাইল ফোনটি থাকার কথা। তবে অনুসন্ধানে দেখা গেছে, অনেক ফোনই হাসপাতালের স্বাস্থ্য সহকারী, চিকিৎসা প্রযুক্তিবিদ, সেবিকা বা আয়ারাও ধরছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করলে ধরেন স্বাস্থ্য সহকারী। নাটোরের বড়াইপাড়া এবং গুরুদাসপুরের স্বাস্থ্য সহকারীরা জানান, ফোনগুলো সাধারণত তাঁদের কাছেই থাকে।
হিসাব নেই: মুঠোফোনে স্বাস্থ্যসেবা পেতে দৈনিক কত জন ফোন করছেন, সেই হিসাব একটি নিবন্ধন বইয়ে থাকার কথা। তবে দেশের কোথাও এই পরিসংখ্যান পাওয়া যায়নি।
দেশের বিভিন্ন শ্রেণী-পেশার বেশির ভাগ মানুষই মোবাইল ফোনে এই স্বাস্থ্যসেবার বিষয়টি জানেন না। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাতটি গ্রামের বিভিন্ন পেশার ২৭ ব্যক্তিকে এই সেবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তাঁরা কিছুই বলতে পারেননি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, গণমাধ্যম, মসজিদ, মন্দির, গির্জা, হাটবাজার—এসব মাধ্যমে মোবাইল ফোনের নম্বরটি প্রচারের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের) পরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, প্রতিটি হাসপাতালের জন্য ভিন্ন নম্বর দেওয়া হয়েছে। তাই জেলা প্রশাসন ও সিভিল সার্জনকে এ ব্যাপারে প্রচারণার জন্য বিভিন্ন উদ্যোগ নিতে বলা হয়েছে। লিফলেট বিতরণও চলছে। শিগগিরই এ ব্যাপারে আরও প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

05 November 2010

মুঠোফোনে স্বাস্থ্যসেবা সম্পর্কে অজ্ঞ বেশির ভাগ মানুষ, প্রচারও নেই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV