প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি পেলেন ১০২ চিকিৎসক

Share

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০২ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে সবচেয়ে বেশি পদোন্নতি পেয়েছে চর্ম ও যৌন বিভাগে, এরপর রেডিওলজি ও ইমেজিং বিভাগে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০২ জন নতুন সহযোগী অধ্যাপকের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন চর্ম ও যৌন বিভাগের চিকিৎসক, মোট ২৭ জন। এরপর রেডিওলজি ও ইমেজিং বিভাগের ২০ জন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ১১ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগের ৯ জন, রেডিওথেরাপি বিভাগের ৮ জন এবং হেমাটোলজি বিভাগে আরও ৮ জন চিকিৎসক পদোন্নতি পেয়েছেন।

এ ছাড়া কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগে ৭ জন, কার্ডিয়াক সার্জারিতে ৭ জন, ভাইরোলজিতে ৩ জন, এবং ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ও থোরাসিক সার্জারি বিভাগে একজন করে চিকিৎসক সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

প্রসঙ্গত, সুপারনিউমারারি পদোন্নতি সাধারণত বিদ্যমান পদসংখ্যার বাইরে বিশেষ বিবেচনায় দেওয়া হয়, যাতে প্রমোশন-যোগ্য কর্মকর্তারা প্রশাসনিক কাঠামোয় অপেক্ষমাণ না থাকেন। স্বাস্থ্যখাতে এটি অভিজ্ঞ চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও একাডেমিক নেতৃত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

22 October 2025

সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি পেলেন ১০২ চিকিৎসক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV