জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিতরোগ ও সমস্যা

অটিজম সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানা জরুরি

Share
Share

শিশুর মানসিক বিকাশে সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে প্রতিটি বাবা-মা খুব চিন্তায় থাকেন। এখন বাবা মা অনেক সচেতন। তবে ‘অটিজম’ শব্দটি চিন্তায় ফেলে দেয় তাদেরকে। একজন শিশু বিশেষজ্ঞ বা এ ব্যাপারে অভিজ্ঞ কারো কাছে অটিজম নিয়ে প্রশ্ন করে জেনে নেয়া যায়। অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার সম্পর্কে একজন শিশু বিশেষজ্ঞের কাছে জিজ্ঞাসা করার জন্য যে প্রশ্নগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে:

  • শিশুর মানসিক বিকাশে কোন সীমাবদ্ধতা আছে কিনা?
  • অটিজম হতে পারে কিনা?
  • কেন মনে হয় শিশুর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে বা নেই?
  • রোগ নির্ণয় নিশ্চিত করার কোন উপায় আছে কি?
  • যদি শিশুর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকে, তাহলে এটি কতটা গুরুতর তা কিভাবে বোঝার কোন উপায় আছে?
  • সময়ের সাথে সাথে শিশুর মধ্যে কী কী পরিবর্তন দেখতে পাব বলে আশা করা যায়?
  • কী ধরণের বিশেষ থেরাপি বা যত্নের প্রয়োজন আছে?
  • কী ধরণের নিয়মিত চিকিৎসা সেবার প্রয়োজন হবে?
  • অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের পরিবারগুলোর জন্য কী ধরণের সহায়তা পাওয়া যায়?
  • অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে কীভাবে আরও জানতে পারি?
  • শিশু বিশেষজ্ঞের সাথে অ্যাপয়েন্টমেন্টের সময় অন্যান্য প্রশ্ন জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। শিশু বিশেষজ্ঞ কাছ থেকে কী কী আশা করবেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়া উচিত।

বিশেষজ্ঞ ডাক্তারও বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, সেগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শিশু বিশেষজ্ঞ জিজ্ঞাসা করতে পারেন:

  • কোন নির্দিষ্ট আচরণের কারণে আজ সমস্যা হয়েছে?
  • এই লক্ষণগুলো প্রথম কখন লক্ষ্য করেছিলেন? অন্যরা কি লক্ষণগুলো লক্ষ্য করেছেন?
  • এই আচরণগুলো কি সব সময় ঘটে, নাকি মাঝে মাঝেই ঘটে?
  • শিশুর কি অন্য কোন লক্ষণ আছে যা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সাথে সম্পর্কিত বলে মনে হয় না, যেমন খিচুনি,পেটের সমস্যা?
  • লক্ষণগুলো কী শিশুটির জন্য ভালো বা খারাপ বলে মনে হচ্ছে?
  • শিশু ঘাড় শক্ত হয়েছিল কত মাসে,কখন প্রথমবারের মতো হামাগুড়ি দিয়েছিল, হাঁটছিল বা কথা বলেছিল?
  • শিশুর প্রিয় কিছু কার্যকলাপ কী কী?
  • শিশুটি আপনার সাথে, অন্যান্য ভাইবোনদের সাথে এবং অন্যান্য শিশুদের সাথে কীভাবে মিশে?
  • শিশুটি কী অন্যদের প্রতি আগ্রহী?
  • শিশুটি কি চোখের যোগাযোগ করে, হাসে বা অন্যদের সাথে খেলতে চায়?
  • শিশুটির পরিবারে কী অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ভাষা বিলম্ব, রেট সিন্ড্রোম, অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার, বা উদ্বেগ বা অন্যান্য খারাপ মেজাজের পারিবারিক ইতিহাস আছে?
  • শিশুটির শিক্ষা পরিকল্পনা কী? কোন স্কুলের মাধ্যমে কোন কোন সেবা পায়?

শিশু বিশেষজ্ঞ অবশ্যই শিশুটির পুরোপুরি হিস্ট্রি বা ইতিহাস জেনে তার পরবর্তী পদক্ষেপ নিবেন। যত দ্রুত ডায়াগনোসিস হবে এবং ইন্টারভেনশন দেয়া হবে (প্যারেন্ট কাউন্সিলিং, থেরাপি ও উপযুক্ত স্কুলের সেবা) তত দ্রুতই শিশুটি সমাজের মূলধারায় চলে আসতে সক্ষম হবে।

ডা. সেলিনা সুলতানা
কনসালটেন্ট: নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডার  এবং চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, বেটার লাইফ হসপিটাল।
প্রাক্তন অটিজম বিশেষজ্ঞ: ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

07 October 2025

অটিজম সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানা জরুরি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV