Connect with us

নির্বাচিত

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

Published

on

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. হাসনা হোসেন আখী-কে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গ্লোবাল স্টার কমিউনিকেশন এই আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ডা. হাসনা হোসেন আখীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা ড. হামিদা খানম।

ডা. হাসনা হোসেন আখী দীর্ঘদিন ধরে নারীদের জটিল স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বন্ধ্যাত্ব (Infertility) ও পিসিওএস সমস্যায় আক্রান্ত অসংখ্য দম্পতির জীবনে তিনি আশার আলো হয়ে উঠেছেন। কেবল চিকিৎসাগত দক্ষতাই নয়, বরং রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, ধৈর্য এবং সহমর্মিতা তাঁকে একজন মানবিক চিকিৎসক হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

তিনি ‘পিসিওএস সাপোর্ট ফোরাম’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনসালট্যান্ট, যেখানে বর্তমানে প্রায় ৫৫ হাজার সদস্য যুক্ত রয়েছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় সঠিক পরামর্শ, সচেতনতা এবং মানসিক সাহস জুগিয়ে নিরলস সেবা প্রদান করে যাচ্ছেন।

Advertisement

পুরস্কার গ্রহণের পর ডা. হাসনা হোসেন আখী বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি সবসময় চেয়েছি নারীরা যেন বিশেষ স্বাস্থ্য সমস্যাগুলোতে সচেতন হয় এবং সঠিক চিকিৎসা পায়। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবা দেওয়ার প্রেরণা জোগাবে।”

Continue Reading
Advertisement
Advertisement
নির্বাচিত5 hours ago

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. হাসনা হোসেন আখী-কে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল স্টার...

নির্বাচিত3 days ago

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত...

প্রধান খবর3 days ago

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করার ঘটনায় ১০ চিকিৎসকের পূর্ণ...

Advertisement