প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

Share

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করার ঘটনায় ১০ চিকিৎসকের পূর্ণ রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আজ রবিবার (১ মার্চ) বিএমডিসি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের রেজিস্ট্রেশন স্থগিতের তথ্য জানানো হয়।

পূর্ণ রেজিস্ট্রেশন স্থগিত হওয়া চিকিৎসকরা হলেন— রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারের চিকিৎসক ডা. ইশতিয়াক আজাদ, ডা. মাহবুব মোরশেদ ও ডা. এস এম মুক্তাদির, বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ডা. তাসনুভা মাহজাবীন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ, ঝিনাইদহের শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতাল ও ছন্দা ডায়াগনোস্টিক সেন্টারের ডা. তৌহিদুর রহমান ও ডা. সোহেলী ইসলাম এবং টাঙ্গাইলের ঘাটাইলের আলোক হেলথ কেয়ারের ডা. মেরিনা জেসমিন, ডা. মো. শাইখুল আরাফাত ও ডা. মো. এছহাক আলী।

এর মধ্যে ইশতিয়াক আজাদ ও এস এম মুক্তাদিরের ২ বছর এবং তৌহিদুর রহমান ও ডা. সোহেলী ইসলামের ১ বছরের জন্য রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। বাকিদের রেজিস্ট্রেশন স্থগিত হয়েছে ৬ মাসের জন্য।

নোটিশগুলোতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ৫৪ তম কাউন্সিল সভায় এসব চিকিৎসকের বিরুদ্ধে আনীত অভিযোগের দায় প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ (৬১ নং আইন)-এর ধারা ২৩(১) এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রবিধানমালা-২০২২-এর বিধান ৩৬(৪)(খ) অনুযায়ী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার হতে তাদের নিবন্ধন নম্বর বাতিলপূর্বক নির্দিষ্ট সময়ের জন্য তাদের নাম সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, জে এ ডায়াগনস্টিক সেন্টারে সুন্নাতে খাৎনা করাতে গিয়ে ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি শিশু আহনাফ তাহমিদ আয়হামের (১০) মৃত্যু হয়। আয়হাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার ফুপা মোতাহার হোসেন ওই সময়ে অভিযোগ করেন, তার বাবার অনুমতি না নিয়েই ছেলেটিকে ফুল অ্যানেসথেশিয়া দেওয়া হয়েছিল। তিনি বারবার লোকাল অ্যানেসথেশিয়া দেওয়ার কথা বললেও তারা তার কথা শোনেনি। উল্টো তাকে ধমক দিয়ে বলে, ডাক্তারের চেয়ে বেশি বুঝলে নিজেই খৎনা করান। এমনকি আয়হাম মারা যাওয়ার পরও তার পরিবারের সদস্যদের প্রথমে জানানো হয়নি। আধা ঘণ্টা পরও অপারেশন থিয়েটারের দরজা না খোলায় এক পর্যায়ে তারা দরজা ধাক্কাতে থাকেন। পরে দরজা খুললে তারা আয়হামের লাশ দেখতে পান। রাত দুইটার পর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনায় আয়হামের বাবা থানায় অভিযোগ করলে পুলিশ ডা. এস এম মুক্তাদির ও মাহবুব মোরশেদকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তাদের কারাগারে পাঠানো হয়ে।

একই বছরের ৭ জানুয়ারি বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খাৎনা করাতে গিয়ে আয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটিও ফুল অ্যানেসথেশিয়ার কারণে মারা যায় বলে অভিযোগ। ঘটনার পর হাসপাতালটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

একই বছরে ঝিনাইদহের শৈলকুপায় নিবন্ধনহীন অবৈধ ক্লিনিক শৈলকুপা প্রাইভেট হাসপাতাল ও ছন্দা ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনে মারা যান রিয়া খাতুন (২০) নামে এক প্রসূতি। এই ঘটনার অল্প কিছুদিন আগে সুখজান নামে এক প্রসূতির মৃত্যু হয় ওই প্রতিষ্ঠানটিতে।

অপরদিকে ২০২১ ও ২২ সালে টাঙ্গাইলের ঘাটাইলে ভুল প্রতিবেদন দিয়ে জামাল হোসেন (৪২) নামে এক দিনমজুরের অর্থ হাতিয়ে নেন ডা. মেরিনা জেসমিন, ডা. মো. শাইখুল আরাফাত ও ডা. মো. এছহাক আলী। জানা গেছে, কোমর ও পেটে ব্যথা অনুভব করায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ২০২১ সালের ২৩ ডিসেম্বর আলোক হেলথ কেয়ারে আল্টাসনোগ্রাফি করান জামাল হোসেন। আল্টাসনোগ্রাফি করেন ডা. মো. শাইখুল আরাফাত। পরের বছর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বার একই ক্লিনিকে আবারও জামাল খানের আল্টাসনোগ্রাফি করেন ডা. মেরিনা জেসমিন। দুবারই আল্টাসনোগ্রাফি প্রতিবেদনে ধরা পড়ে তার পিত্তথলিতে পাথর হয়েছে।

চিকিৎসকরা পাথর অপসারণে অপারেশন করার পরামর্শ দেন। কিন্তু হাতে টাকা না থাকায় তা আর করা সম্ভব হয়নি। পরে ধার করে টাকা সংগ্রহ করে ২ জুলাই ঘাটাইল ডিজিটাল ক্লিনিকে ভর্তি হন পিত্তথলির অপারেশনের জন্য। কিন্তু অপারেশন করতে গিয়ে ডা. আবু ইসহাক জানান, তার পিত্তথলিই নেই। ডা. আবু ইসহাক জানান, অপারেশনের সময় রোগীর পিত্তথলি দেখতে না পেয়ে রোগীর স্বজনদের ডেকে তা দেখানো হয়। তাহলে অপারেশন করা হল কেন— এমন প্রশ্নে তিনি বলেছিলেন, আল্টাসনোগ্রাফির রিপোর্টের ওপর ভিত্তি করে অপারেশন করা হয়। ওই সময় জামাল হোসেন অভিযোগ করেন, বিভিন্ন সময় পরীক্ষা-নিরীক্ষা বাবদ আলোক হেলথ কেয়ার তার কাছে থেকে প্রায় ২৫ হাজার টাকা নিয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

05 March 2026

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV