Connect with us

নির্বাচিত

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এনডিএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Published

on

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত সমির্থত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতৃবৃন্দ। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

সেখানে উপস্থিত ছিলেন এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, সিনিয়র সহ-সভাপতি ডা. এ কে এম ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি ডা. মো. আতিয়ার রহমান, জয়েন্ট সেক্রেটারি ডা. এমজি ফারুক হোসেন ও ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর এনডিএফ সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান, সংগঠনের অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক।

এ সময় দেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক পরিস্থিতি, জনস্বাস্থ্য সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য স্বাস্থ্যখাতে আরও কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এনডিএফ নেতৃবৃন্দ।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর2 hours ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ6 hours ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর6 hours ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement