Connect with us

নির্বাচিত

বেতন বৃদ্ধির দাবিতে খুমেকে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

Published

on

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে ৪৮ ঘণ্টার এ কর্মবিরতি শুরু করেন তারা।

খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. দিবাকর চাকমা ও সাধারণ সম্পাদক ডা. আসাদুজ্জামান সাগর বলেন, গত বছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন।

সেসময় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, বেতন-ভাতা বৃদ্ধি করা হবে। পরে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানো হলেও ইন্টার্ন চিকিৎসকদের আর বাড়েনি।

ইন্টার্ন চিকিৎসকরা অনেক পরিশ্রম করলেও সেই তুলনায় বেতন-ভাতা অনেক কম পান। আমাদের দাবি, বেতন-ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হোক।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন রোগীরা।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর4 hours ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ8 hours ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর8 hours ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement