Connect with us

স্বাস্থ্য সংবাদ

খুলনা বিভাগে শীর্ষ করদাতা সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী

Published

on

খুলনা বিভাগে সংসদ সদস্যদের মধ্যে শীর্ষ আয়কর দাতা ঝিনাইদহ-২ (ঝিনাইদহ-হরিণাকুণ্ডু) আসনের নির্বাচিত সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বার্ষিক আয় ১৯ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৫৪১ টাকা। বিশিষ্ট শিল্পপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান।

মঙ্গলবার ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন ও সুজনের পর্যবেক্ষণ’ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সদ্য বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এই পর্যবেক্ষণ উপস্থাপন করেন।

হলফনামায় প্রদত্ত তথ্য অনুযায়ী মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বার্ষিক আয় হচ্ছে ১৯ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৫৪১ টাকা। খুলনা বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন তিনি। দেশের শীর্ষ ১০ শীর্ষ করদাতা মধ্যে তিনি ৫ নম্বর। খুলনায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন যশোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি দেশের শীর্ষ ১০ শীর্ষ করদাতাদের মধ্যে ১০ নম্বরে রয়েছেন।

ঝিনাইদহ জেলার মানুষের দাদা ভাইখ্যাত জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজ সংস্কারক মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল এবারই প্রথম সংসদ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, তার ভাই পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ জেলার সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি।

Advertisement

ঝিনাইদহে দানবীরখ্যাত দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা মো. নাসের শাহরিয়ার জাহেদী একজন আলোকিত মানুষ। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি যশোরে অবস্থিত দেশের প্রথম বেসরকারি উদ্যোগে গঠিত ফুটবল অ্যাকাডেমি ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি।

নাসের শাহরিয়ার জাহেদী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডেরও একজন সদস্য এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের একাধিকবারের নির্বাচিত সভাপতি। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলার নানানমুখী উন্নয়ন ও সেবামুলক কর্মকাণ্ডের রূপকার নাসের শাহরিয়ার জাহেদী মহুল।জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এবং উন্নয়নমূলককাজ পরিচালনার পাশাপাশি দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এতিম খানার শিশুদের সহায়তা, ঝিনাইদহ শহরে অসংখ্য গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ বহনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে জাহেদী ফাউন্ডেশন।

Continue Reading
Advertisement
Advertisement
নির্বাচিত21 hours ago

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত...

প্রধান খবর22 hours ago

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করার ঘটনায় ১০ চিকিৎসকের পূর্ণ...

জেনে রাখুন, সুস্থ থাকুন23 hours ago

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা কিছুটা চ্যালেঞ্জিং বটে। বিশেষ...

Advertisement