স্বাস্থ্য সংবাদ

ফিজিওথেরাপি চিকিৎসকদের অন্যতম পথিকৃৎ এমএন আলম আর নেই

Share
নিটোর ফিজিওথেরাপি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান মো. নূরুল আলম
Share

বাংলাদেশের ফিজিওথেরাপি পেশার অন্যতম সিনিয়র ব্যক্তিত্ব নিটোর ফিজিওথেরাপি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান মো. নূরুল আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে যে, তিনি আজ ভোর চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল দুপুরের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশে ফিজিওথেরাপি অঙ্গনে তিনি এমএন আলম নামেই বেশি পরিচিত ছিলেন। মো. নূরুল আলম পূর্ব পাকিস্তানের ঢাকা মেডিক্যাল কলেজের ফিজিওথেরাপি বিভাগের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক আবুল হোসেনের অধীনে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি করাচি থেকে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে ফিজিওথেরাপি বিভাগে সহকারি অধ্যপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়া হতে উচ্চতর প্রশিক্ষণ শেষে নিটোর তথা পঙ্গু হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি অবসর পূর্ববতী ও পরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বর্তমানে সরকারি বেসরকারি পর্যায়ে ফিজিওথেরাপি বিভাগে কর্মরতদের প্রায় অধিকাংশই তার সরাসরি শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা দিলেন।

মরহুম এম এন আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনটি সংবাদ মাধ্যমে পাঠানো শোক বার্তায় জানায়, বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসকেরা তাদের অন্যতম একজন অভিভাবক হারালো। মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...