স্বাস্থ্য সংবাদ

কমিউনিটি ক্লিনিক দেশের ১০ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে

Share
Share

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গ্রামের মানুষের নাগরিক সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছেন। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশের ১০ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলার তাজপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, কিছুদিন আগেও কোনো মা-বোন হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার জন্য আমাদেরকে সিংড়ার হাসপাতালে যেতে হতো। কিন্তু বর্তমানে অগনিত মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। শুধু স্বাস্থ্যসেবাই নয়, আমাদের এখানে রাখালগাছা থেকে বজরাহাট পর্যন্ত ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও ব্রিজ নির্মাণসহ তাজপুরকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীককে পুনরায় নির্বাচিত করুন।

তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ঠিকাদার আব্দুল জব্বার সরদার প্রমুখ।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...