স্বাস্থ্য সংবাদ

বিদেশগামী যাত্রীদের আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক না করার পরামর্শ

Share
বহির্গামী যাত্রীদের আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক না করার পরামর্শ
Share

কোভিড ভ্যাক্সিনের ডোজ সম্পন্ন করার ১৪ দিন অতিবাহিত হলে বিদেশ হতে আগত যাত্রীদের করোনা টেস্ট ছাড়াই দেশে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে বলে মত দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি ৫৬তম সভা অনুষ্ঠিত হয়।

বহির্গামী যাত্রীদের ক্ষেত্রে বর্তমানে পৃথিবীর কোন কোন দেশে প্রবেশের জন্য আরটি পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক নয়। এ অবস্থায় সকল বহির্গামী যাত্রীদের জন্য বাধ্যতামূলক না করে, যে দেশে যাবেন অথবা যে এয়ারলাইন্সে ভ্রমণ করবেন, তাদের চাহিদা অনুয়ায়ী আরটি পিসিআর টেস্টের বিধান রাখার পরামর্শ দিয়েছে জাতীয় কমিটি। তবে যাত্রীর কাছে তার কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির সনদ থাকা বাধ্যতামূলক করা প্রয়োজন। এয়ারলাইন্সসমূহ এ সংক্রান্ত প্রমাণাদি নিশ্চিত করার দায়িত্ব পালন করতে পারে।

সংক্রমণের হার বর্তমানের নিম্নমুখী হওয়ার আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতির আরো উন্নতি হলে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দেওয়া হয়। এ সময় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের সুপারিশ করা হয়।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...