প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউতে লিভার ক্যানসারের সর্বাধুনিক চিকিৎসা শুরু

Share
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবসৃষ্ট ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে যাত্রা শুরু হয়েছে ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন (টেইস) চিকিৎসা পদ্ধতির। লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসাগুলোর অন্যতম হচ্ছে টেইস।

এ পদ্ধতিতে ক্যাথল্যাবে লিভারের টিউমারে সরাসরি কেমোথেরাপি ইনজেকশন প্রয়োগ করে টিউমারের রক্ত সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে টিউমারগুলো ক্রমেই ছোট হয়ে আসে। সাধারণত লিভারে অনেক টিউমার আছে এমন রোগীদের জন্য টেইস খুবই কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আইয়ুব আল মামুনের সভাপতিত্ব এ চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিম। এসময় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বাংলাদেশে লিভার ক্যান্সারের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন এবং টেইস সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি ডিভিশনটিতে সামনে আরও নতুন নতুন ইন্টারভেনশন এবং লিভার বিষেশজ্ঞদের জন্য বিশেষায়িত ট্রেনিং প্রোগ্রাম চালুর পরিকল্পনা সম্বন্ধেও আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ টেইসের মতো আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি চালুর জন্য ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনকে ধন্যবাদ জানান। তিনি বিভাগটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি এ বিভাগের সব কার্যক্রমে তার সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনা, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কোলাবরেশন গড়ে তোলা এবং একের পর এক আধুনিক ইন্টারভেনশন চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি চিকিৎসা গবেষণা ও সেবা প্রতিষ্ঠানে উন্নীত করায় অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের ভূয়সী প্রশংসা করেন।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...