প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

টিকা না দিলেই ১৭ হাজার টাকা সারচার্জ

Share
Share

করোনার টিকা না থাকলে বাড়তি করের মুখে পড়বেন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ এয়ারলাইন ডেলটার কর্মীরা। নতুন এক ঘোষণায় বিমান সংস্থাটি জানিয়েছে, তাদের যেসব কর্মীর করোনার টিকা দেওয়া থাকবে না, তাঁদের ওপর প্রতি মাসে ২০০ ডলার করে সারচার্জ আরোপ করা হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ হাজার টাকা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আর এই অর্থ ব্যয় করা হবে, যাঁরা দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনার আক্রান্ত হয়েছেন, তাঁদের অসুস্থ ভাতা হিসেবে।

ডেলটার প্রধান অ্যাড বাস্টিয়ান বলছেন, যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েছে, এ অবস্থায় তাদের এই সিদ্ধান্ত ‘সংক্রমণের বিস্তার’ রোধে সহায়তা করবে।
অফিস কর্মীদের দেওয়া এক বিবৃতিতে বাস্টিয়ান বলেন, আগামী ১ নভেম্বর থেকে কর্মীদের স্বাস্থ্যসেবা বিমা পরিকল্পনায় এই সারচার্জ আরোপ হবে। যার অর্থ হলো এর ৭৫ হাজার কর্মীর অধিকাংশের ওপরই এই সারচার্জ বর্তাবে। তিনি বলেন, কোভিডে আক্রান্ত হওয়া কর্মীর হাসপাতালের খরচ বাবদ গড়ে ডেলটার প্রায় ৫০ হাজার ডলার খরচ হয়, যা কোনোভাবেই আর সমর্থন করা যায় না। কর্মীরা টিকা না দেওয়ায় যে আর্থিক ঝুঁকির সৃষ্টি, এই অর্থ তা মোকাবিলায় সহায়তা করবে।

সম্প্রতি ডেলটার বেশ কিছু কর্মী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাঁদের অনেকেই টিকা দেননি। সেপ্টেম্বর থেকে কর্মীদেরও সাপ্তাহিক ভিত্তিতে কোভিড পরীক্ষা করা হবে। এ ছাড়া অফিসের ভেতর মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ইউএস এয়ারলাইনসটির সব কর্মীকে উড়োজাহাজে মাস্ক পরতে হয় কিন্তু এটি কোম্পানির অফিসে প্রযোজ্য নয়।

করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্ট দেশে দেশে ছড়িয়ে পড়ায় কর্মীদের টিকা নিতে উৎসাহিত করার জন্য মার্কিন সংস্থাগুলো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইউনাইটেড এয়ারলাইনস, গোল্ডম্যান স্যাকস এবং টেক জায়ান্ট মাইক্রোসফট এবং গুগলের মতো কিছু কোম্পানি কর্মীদের বলেছে যে তাদের কাজে আসতে হলে পুরোপুরি টিকা নিয়ে আসতে হবে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...