প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনা নিয়ে সুখবর দিল ডব্লিউএইচও

Share

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কিছুটা সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সাম্প্রতিক এক সপ্তাহের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ডব্লিউএইচও বলছে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। গত দুই মাসে ডেলটা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল বলছে ডব্লিউএইচও।

সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবরে জানা যায়, ডব্লিউএইচও বলেছে ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল রয়েছে।

আগের সপ্তাহের তুলনায় করোনার মৃত্যুর হার একই রকম রয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু ৬৮ হাজারের আশপাশে রয়েছে। তবে ডব্লিউএইচও বলছে, ইউরোপ ও আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।

এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তিনি এ–ও বলেন, ‘যেকোনো জায়গায় করোনাভাইরাসের সংক্রমণ থাকলেই সব জায়গার জন্য এটি হুমকি।’

ডব্লিউএইচওর হিসাবে, অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। আগের সপ্তাহের তুলনায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ বেড়েছে ১৫ শতাংশ। দেশটিতে করোনায় গত এক সপ্তাহে ৬ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

যুক্তরাজ্যেও করোনার সংক্রমণ বাড়ছে। তবে এ জন্য বিধিনিষেধ তুলে দেওয়াকে কারণ বলে মনে করছে ডব্লিউএইচও। তাদের হিসাবে, এক সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। ভারত, ইরান ও ব্রাজিলে গত সপ্তাহে করোনা সংক্রমণের হার কমেছে।

তবে জাপানে গত সপ্তাহের তুলনায় করোনার সংক্রমণ ৩৪ শতাংশ বেড়েছে। দক্ষিণ–পূর্ব এশিয়ার কিছু দেশ যেমন মালয়েশিয়া, ফিলিপাইনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। থাইল্যান্ড ও ফিলিপাইনে সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত ২১ কোটি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। আর করোনার মারা গেছেন ৪৪ লাখের বেশি মানুষ।

ডব্লিউএইচওর হিসাবে, গত মে মাসে বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। তবে ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে গত দুই মাসে অনেক দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যায়।

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে করোনার সংক্রমণ বাড়লেও দক্ষিণ–পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে করোনার সংক্রমণ কমেছে। অন্যান্য অঞ্চলে সংক্রমণ স্থিতিশীল রয়েছে। বাংলাদেশেও ডেলটার ব্যাপক সংক্রমণের পরে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৭০ দিন পর গতকাল বুধবার দেশে রোগী শনাক্তের হার ১৫ শতাংশের নিচে নেমেছে। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও কমছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর চেয়ে কম ১১২ জনের মৃত্যু হয়েছিল গত ২৯ জুন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে করোনার ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে। সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করার ওপর জোর দিয়েছে ডব্লিউএইচও। সেই সঙ্গে ডেলটা ধরনের সংক্রমণরোধে টিকাদান কর্মসূচি সম্প্রসারিত করার ওপর জোর দিয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

26 August 2021

করোনা নিয়ে সুখবর দিল ডব্লিউএইচও

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV