দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত এমপি হাবিবে মিল্লাত

Share

দ্বিতীয় ডোজ করোনা টিকা নেওয়ার সাড়ে চারমাস পর করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে করোনা শনাক্তের বিষয়টি জানিয়ে সবার নিকট দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে কোভিড ভ্যাকসিন গ্রহণ করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্যও তিনি সবাইকে অনুরোধ করেছেন।

সেখানে উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) করোনা টেস্টের জন্য র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

বর্তমানে তিনি ঢাকার গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণের মাধ্যমে সিরাজগঞ্জে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। এরপর ৮ এপ্রিল জাতীয় সংসদ ক্লিনিক থেকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন তিনি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

26 August 2021

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত এমপি হাবিবে মিল্লাত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV