Connect with us

টিপস & ট্রিকস

সিজারের কাটা দাগ হালকা করতে মাসাজ বেশ উপকারী

Published

on

সন্তান জন্মের পর সিজারের দাগ দূর করতে চিকিৎসকরা নানা চিকিৎসার কথা বলে থাকেন। এর মধ্যে একমাত্র মাসাজই বাড়িতে করা যায়। তবে মাসাজের আগে মাথায় রাখতে হবে চিকিৎসকের বেশ কিছু পরামর্শ। কখন করবেন ও কীভাবে করবেন তা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। জানুন এ সম্পর্কিত বিস্তারিত….

১. সিজারের কাটা জায়গা শুকানোঃ সিজারের ক্ষত শুকানোর আগে দাগ দূর করার কথা মাথায় আনা যাবে না। ক্ষত না-শুকালে মাসাজ বা অন্য যে কোনও চিকিৎসাই ক্ষতিকারক হতে পারে মায়ের জন্য। একমাত্র আপনার ডাক্তার যদি বলেন ক্ষত সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, তখনই দাগ দূর করার উপায় নিয়ে আলোচনা করুন।

২. নিয়ম অনুসারে মাসাজ করুনঃ মাসাজ সব সময় ক্লকওয়াইজ বা অ্যান্টিক্লকওয়াইজ করতে হয়। তবে হ্যাঁ, যে কোনও একদিকেই সবসময় করা উচিত। একই সঙ্গে দু’দিকেই মাসাজ করা উচিত নয়। মাসাজ যখনই করবেন, তখন শুয়ে থাকাই শ্রেয়। বসে মাসাজ করালে সিজারের পুরো অংশে আঙুলের চাপ সমানভাবে পড়ে না।

৩. ব্যথা হলে মাসাজ করা যাবে নাঃ সিজার হওয়া অংশের বাইরের ঘা শুকিয়ে গেলেও ভিতরের অংশ শুকোতে কিছুদিন সময় নেয়। তাই মাসাজের সময় ব্যথা অনুভূত হতেই পারে। ব্যথা অনুভব করলে মাসাজ করা বন্ধ রাখুন। কিছুদিন পর আবার মাসাজ করুন। দেখে নিন ব্যথা কমেছে কি না।

কি দিয়ে মাসাজ করবেন?

Advertisement

– এলোভেরা জেল

– নারিকেল তেল বা ভিটামিন-ই তেল

– লেবুর রস অথবা

– আলুর রস ঠিক কিভাবে মাসাজ করতে হয় সেটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখে নিতে হবে। এছাড়াও ইন্টারনেটে এই মাসাজের বিভিন্ন ভিডিও থেকে সঠিক উপায়ে মাসাজ করা সম্ভব। তবে জেনে রাখা ভালো, সিজারের কাটা দাগ দূর করতে অনেক রকম উপায় আবিষ্কৃত হলেও এই দাগ সম্পূর্ণভাবে দূর করা অসম্ভব। সিজারের কাটা দাগ চিরকালের মতো অল্প হলেও থাকবেই।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement