যৌনস্বাস্থ্য বজায় রাখতে পুরুষরা কী খাবেন?

Share

মূলত মানসিক চাপের কারণে পুরুষের যৌন চাহিদার পরিমাণ কমছে— এ কথা অনেক দিন ধরেই বলছেন চিকিৎসকেরা। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে করোনার চাপ। সব মিলিয়ে বহু পুরুষের যৌনতার ইচ্ছাই চলে যাচ্ছে। কিন্তু এমন কিছু খাবার রয়েছে, যা খেলে সহজেই ফিরে আসতে পারে এই ইচ্ছে। রইল তেমন কয়েকটির সন্ধান।

তরমুজ
তরমুজে থাকা কিছু উপাদান পুরুষের যৌন ইচ্ছে ফিরিয়ে দিতে পারে বা কমে যাওয়া ইচ্ছেকে আবার বাড়িয়ে দিতে পারে। তা ছাড়া তরমুজে প্রচুর জল থাকে, যা শরীরকে শুকিয়ে যেতে দেয় না।

ডার্ক চকোলেট
এই চকোলেট পুরুষ এবং মহিলা উভয়ের শরীরেই এমন কিছু হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যা যৌন ইচ্ছেকে বাড়িয়ে দিতে সাহায্য করে।

রসুন
প্রতিদিন রসুনের একটি কোয়া খেলে পুরুষের যৌন ইচ্ছে অনেকটাই বেড়ে যায়। এতে থাকা কিছু উপাদান শরীরে রক্তচলাচলের মাত্রা ভাল করে। ফলে যৌনতার ইচ্ছে বাড়ে।

পেস্তা
পেস্তা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে রক্তচাপের সমস্যার কারণে যাঁদের যৌন ইচ্ছে হ্রাস পায়, তাঁদের ক্ষেত্রে পেস্তা খুবই কাজের।

জাফরান ও মধু
দুধে জাফরান মিশিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। অনেকেই মনে করেন, এর ফলে যৌন ইচ্ছে বাড়ে। হালের গবেষণা বলছে, মধুর সঙ্গে জাফরান মিশিয়ে খেলে, এর পরিমাণ আরও বাড়ে। এক চামচ মধুতে জাফরান মিশিয়ে খেলে পুরুষের যৌন চাহিদার পরিমাণ বাড়তে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

24 July 2021

যৌনস্বাস্থ্য বজায় রাখতে পুরুষরা কী খাবেন?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV