খাদ্য ও পুষ্টি

অবহেলিত পানিফলের যত উপকারিতা

Share
Share

শীতকালে অনেক ধরনের মৌসুমি ফল পাওয়া যায়। সব ধরনের ফলই ভিটামিন ও মিনারেলসের ভালো উৎস। আর মৌসুমি ফল ভিটামিন- মিনারেলসের চাহিদা পূরণের সঙ্গে মৌসুম পরিবর্তনজনিত অসুস্থতা থেকে রক্ষা করতেও সাহায্য করে। শীতকালে পানিফল বাজারে পাওয়া গেলেও অনেকেই এটি খেতে চান না। তবে এর রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা।

চলুন জেনে নিই পানিফলের পুষ্টিগুণ। জানিয়েছেন সিলেট ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের ডায়াবেটিস এডুকেটর ও পুষ্টিবিদ স্বর্ণালী দাশ বিজয়া।

পানিফলের আরেকটি নাম শিংড়া। ফলগুলোতে শিংয়ের মতো খাঁজকাটা থাকে বলেই এ রকম নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়।

পানিফলের গাছ সবুজ। ফল কালো কিন্তু ফলের ভেতরে শাঁস সাদা। এটি পানসে স্বাদযুক্ত, হালকা মিষ্টি ও কষযুক্ত।

পানিফলের পুষ্টিগুণ
খাদ্য উপযোগী প্রতি ১০০ গ্রাম পানিফলে ৮৪.৯ গ্রাম জলীয় অংশ, মোট খনিজ পদার্থ ০.৯ গ্রাম, ০.৬ গ্রাম আঁশ, ৬৫ কিলোক্যালরি খাদ্যশক্তি, ২.৫ গ্রাম আমিষ, ০.৯ গ্রাম চর্বি, ১১.৭ গ্রাম শর্করা, ১০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৮ মিলিগ্রাম লৌহ, ০.১৮ মিলিগ্রাম ভিটামিন বি-১, ০.০৫ মিলিগ্রাম ভিটামিন বি-২ এবং ১৫ মিলিগ্রাম ভিটামিন সি থাকে।

উপকারিতা

  • পানিফলের শাঁস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত-পা ফোলা রোগ কমে যায়। উদরাময় ও তলপেটে ব্যথায় পানিফল খুবই উপকারী।
  • পানিফল পটাশিয়ামের একটি প্রাকৃতিক উৎস ও এতে নিম্ন সোডিয়াম থাকায় এটি স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়তা করে ।
  • দেহ ঠান্ডা করতে পানিফলের জুড়ি নেই। শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কাজ দেয় পানিফল।
  • পানিফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধারে এবং প্রদাহ দূরীকরণে সহায়তা করে।
  • অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে এই ফলের। এমনকি অ্যান্টি ক্যানসার হিসেবেও কাজ করে পানিফল।
  • বমিভাব, হজমের সমস্যা দূর করতে পানিফলের জুড়ি নেই।
  • হজম সংক্রান্ত রোগ যেমন ইরিটেবল বাউল সিন্ড্রোমে (আইবিএস) পানিফল খেলে সহজে হজম হয়।
  • এটি হাইফাইবার যুক্ত খাদ্য বিধায় পেট অনেকক্ষণ ভরা রাখে। ফলে মানুষ অতিরিক্ত ক্যালরি গ্রহণ থেকে বিরত থাকে। এভাবে এটি ওজন কমাতে সহায়তা করে।
  • পানিফল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে। গ্লুকোজ স্পাইকের ঝুঁকি কমায়। তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এটি উপকারী।
  • অনিদ্রা, দুর্বলতা দূর করতে কাজে দেয় এই ফল।
  • পানিফল ঠান্ডা লাগা, সর্দিতেও স্বস্তি দিতে পারে। ব্রঙ্কাইটিস ও অ্যানিমিয়া কমাতে পারে এই ফল।
  • ত্বক উজ্জ্বল আর সতেজ রাখতেও পানিফল অনবদ্য। পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি, ভিটামিন ই ভরপুর পানিফল চুল ভালো রাখে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

শীতের শুরুতে রোগ প্রতিরোধে কার্যকর আদা-লেবুর চা

শীতের সময় ঘনিয়ে আসছে, সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ-আশঙ্কা। ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা...

মায়ের বুকের দুধ বাড়াতে কার্যকর কিছু খাবার

মায়ের দুধই নবজাতকের জন্য সবচেয়ে আদর্শ খাদ্য। অনেক মা দুধ কম হওয়ায়...

যে খাবারে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে

আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পায়ের আঙুলে ব্যথা কিংবা হাতের আঙুল...

শাহরুখ খান নিজেকে ফিট রাখতে খান এই চার খাবার, জেনে নিন গুণাগুণ

আগামী ২ নভেম্বর ৬০ বছর পূর্ণ করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।...

১৩ ডিসেম্বর ২০২৪

অবহেলিত পানিফলের যত উপকারিতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV