নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

মরণোত্তর দেহদান করলেন মাহবুব উর রহমান

Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) মরণোত্তর দেহদান করেছেন মাহবুব উর রহমান (৭৪) নামে এক ব্যক্তি।

শনিবার (১৪ ডিসেম্বর) বিএসএমএমইউয়ের অ্যানাটমি বিভাগের মরচুয়ারি, প্ল্যাস্টিনেশন ল্যাব, স্কিন ল্যাব অ্যান্ড মিউজিয়াম কমপ্লেক্সে তার মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়।

বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানার কাছে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। এসময় সাবেক ভিসি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মরদেহটি অ্যানাটমি বিভাগে শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।

এসময় ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম দাতা মাহবুব উর রহমানের সন্তান জ্যোতির্ময় রহমান ও উজ্জয়ী রহমানসহ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে এ ধরনের মহতী কাজে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে মরদেহ সংরক্ষণের জন্য এমবামিং প্রক্রিয়া শুরুর প্রাক্কালে মরদেহের যথোচিত সম্মান ও পবিত্রতা রক্ষার জন্য শপথ গ্রহণ করা হয়।

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান, ভিসির একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অ্যানাটমি বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, সহযোগী অধ্যাপক ডা. লতিফা নিশাত, সহযোগী অধ্যাপক ডা. শাফিনাজ গাজী, সহকারী অধ্যাপক ডা. শারমিন আক্তার সুমি ও সহকারী অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাসুম।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

16 December 2024

মরণোত্তর দেহদান করলেন মাহবুব উর রহমান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV