নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বায়ুদূষণে দিল্লি-লাহোরকে টপকে আবারও শীর্ষে ঢাকা

Share

বায়ুদূষণে আবারও বিশ্বে সবার ওপরে উঠে এসেছে রাজধানী ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ছিল শহরটি।

আইকিউএয়ারের বাতাসের মান সূচকে সকাল সাড়ে ৮টায় রাজধানীর স্কোর ছিল ২৬২। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এদিন ২১৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং শীর্ষ পাঁচে যথাক্রমে চীনের উহান ও ভারতের কলকাতা।

বেশ কিছুদিন ধরেই ঢাকার বাতাসের মান খুবই খারাপ পর্যায়ে রয়েছে। কোনো কোনো দিন তালিকায় শীর্ষে আসছে শহরটি। গত শুক্রবারও (৬ ডিসেম্বর) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ছিল ঢাকা।

গত সোম ও বৃহস্পতিবার (২ ও ৫ ডিসেম্বর) ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ। বায়ুমান ৩০০-এর বেশি হলেই তা দুর্যোগপূর্ণ হয়। পরপর তিনদিন টানা তিন ঘণ্টা করে দূষণ এ পর্যায়ে থাকলে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার রীতি আছে।

শুক্রবার ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি তার মধ্যে ছিল ঢাকার মার্কিন দূতাবাস (৩০৮), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯৩) ও ইস্টার্ন হাউজিং (২৮৩)।

রাজধানীর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার উপদষ্টো পরিষদ বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

পরিবেশ উপদষ্টো বলেন, ‘বায়ু দূষণের কারণে জনদুর্ভোগের জন্য ক্ষমা প্রার্থনা করছি। যদিও এর জন্য সরকার দায়ী নয়। এর রাতারাতি কিংবা সহজ কোনো সমাধান নেই। বায়ু দূষণ প্রায় ৩০ শতাংশ। শীতকালে এটি প্রায় ৪০ ভাগ। যেভাবে দূষণ কমানো যায় সে চষ্টো করছি। সরকার এলার্ট সিস্টেম চালু করছে। অনুসরণের অনুরোধ করা হবে। সবাইকে মাস্ক পরতে হবে। যাদের পক্ষে সম্ভব এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন’।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। শুক্রবার ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৪ গুণ বেশি।

ঢাকার বায়ুদূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ হলো- ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

13 December 2024

বায়ুদূষণে দিল্লি-লাহোরকে টপকে আবারও শীর্ষে ঢাকা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV