পানির সাতটি বিস্ময়কর গুণ

Share

পানি পিপাসা মেটায়। শরীরের বেশির ভাগ অংশই পানি। কিন্তু পানির কাজ এতটুকুই নয়। কয়েকটি অবাক হওয়ার মতো কাজও করে পানি।

১. স্লিম রাখে
ওজন কমাতে চাচ্ছেন? বেশি করে পানি খান। পানি অন্যান্য খাদ্যের পরিপাক ও শ্বসন (মেটাবলিজম) ত্বরান্বিত করে। একই সঙ্গে পানি খেলে পেট ভরে যায় বলে খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়।
ওজন কমানোর জন্য ঠাণ্ডা পানি বেশি কাজে আসে। বরফঠাণ্ডা পানি খেলে মেটাবলিজম বাড়ে। কারণ, এ ঠাণ্ডা পানিকে শরীরের তাপমাত্রায় আনতে শরীরকে বাড়তি কাজ করতে হয়। এতে ক্যালরি ক্ষয় হয়, ওজন কমাতে যা বেশি দরকার।

২. শক্তি জোগায়
শরীরে যখন ডিহাইড্রেশন বা পানিশূন্যতা হয়, তখন কোষগুলো পর্যাপ্ত পানি পায় না। ফলে দুর্বল হয়ে পড়ে পুরো শরীরটাই। পানি পেলে যেমন বাগানের গাছগুলো সজীব হয়, তেমনি সজীব হয় শরীরও।
পানি কমে গেলে শরীরে রক্তের পরিমাণও কমে যায়। ফলে কোষে কোষে অক্সিজেন ও খনিজ লবণ (মিনারেল) কম যায়। পানির পরিমাণ ঠিক থাকলে অক্সিজেন ও মিনারেল পেতে কোষের কোনো সমস্যা হয় না।
রক্তের পরিমাণ কমলে তা পাম্প করে পুরো শরীরে পাঠাতে হার্টকে বাড়তি কষ্ট করতে হয়, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তাই পরিমিত পানি পান করলে হার্টের স্বাস্থ্য ভালো থাকবে।

৩. মানসিক চাপ কমায়
শুনলে অবাক হবেন, কিন্তু ব্রেইনের ৮৫ শতাংশই পানি ছাড়া কিছু নয়। যখন ব্রেইনে পানিশূন্যতা হয়_স্বাভাবিক কারণেই ব্রেইনের সব কর্মকাণ্ডে ভীষণ চাপ পড়ে।
যখনই পিপাসা পাবে, বুঝতে হবে এরই মধ্যে ব্রেইনে পানির ঘাটতি পড়েছে। কথায় বলে না, ভয়ে গলা শুকিয়ে যায়। মানে হলো, ভয় পেলে ব্রেইন তার স্বাভাবিক কাজ করতে পারে না। পিপাসার মাধ্যমে শরীরকে জানান দেয়, তার কাজের জন্য পানি দরকার।
যখনই কোনো চাপের মধ্যে থাকবেন, তা পরীক্ষা হোক বা ব্যবসা-চাকরির টেনশনই হোক_পানি পান করতে হবে বেশি করে। দেখবেন চাপ কমে গেছে। ব্রেইন কাজ করতে পারছে স্বাভাবিকভাবে।

৪. শরীর গঠনে কাজ করে
পানি থাকে জয়েন্টেও। মাংসপেশি কাজ করে পানি ঠিকমতো পেলেই। অতএব ক্রীড়াবিদ হোন আর ব্যায়ামবীর, মাংসপেশি সুগঠিত করতে চাইলে পানি পান করতে হবে প্রচুর।

৫. ত্বক সুস্থ রাখে
কসমেটিক কম্পানিগুলো ব্যবসা করে যাচ্ছে এ চিন্তাকে দূর করার কৌশল নিয়েই। বয়সের বলিরেখা কমানো থেকে শুরু করে ত্বকের খসখসে ভাব দূর করা, রং ফর্সা করা থেকে শুরু করে সারা দিন ফ্রেশ রাখা_কত কি!
কিন্তু পানি কাজ করতে পারে এদের যে কারো থেকে বেশি। ত্বকের কোষ সুস্থ থাকলে এমনিতেই আপনাকে দেখাবে ফ্রেশ, সজীব।
পানি ত্বকের পানিশূন্যতা কমায়। ত্বকের কোষকে পরিপূর্ণ রাখে। এতে মুখমণ্ডল থাকে তরুণ।

৬. হজমে সাহায্য করে
শাকসবজি আর আঁশযুক্ত খাবারের সঙ্গে প্রচুর পানি পান করুন, দেখবেন কোষ্ঠকাঠিন্য কমে গেছে।
প্রচুর পানি খেলে হজমের পর খাদ্যের বর্জ্য অংশ সহজেই পানির সঙ্গে মিশে পায়খানা হিসেবে বের হয়ে যায়।
যখন শরীরে পানিশূন্যতা দেখা দেয়, শরীর অন্ত্রের মাধ্যমে পায়খানার সঙ্গে থাকা পানি শুষে নেয়, ফলে তৈরি হয় কোষ্ঠকাঠিন্য।

৭. কিডনির পাথর প্রতিরোধ করে
পানি পরিমাণমতো পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। বিশ্বজুড়ে কোল্ডড্রিংকসের ব্যাপক বিস্তারের কারণে কিডনিতে পাথর হওয়ার হার বেড়েছে পানি কম খাবার কারণে।
কিডনির পাথর আসলে একধরনের লবণ ও মিনারেল, যা ক্রিস্টাল আকারে জমে পাথরের মতো হয়। প্রচুর পানি পান করলে এ লবণ ও মিনারেল জমে গিয়ে ক্রিস্টাল তৈরি করতে পারে না।
কিন্তু কতটা পানি পান করবেন

সাধারণত ডাক্তাররা বলেন, দিনে একজন পূর্ণবয়স্ক মানুষের অন্তত আট গ্লাস পানি পান করা উচিত। কিন্তু যাঁরা ব্যায়াম করেন বা শারীরিক পরিশ্রমের কাজ করেন বা বেশি ঘামেন, তাঁদের আরো বেশি পানি পান করতে হবে। আর যাঁরা চা, কপি, জুস ও অন্যান্য তরল বেশি খান, তাঁরা আট গ্রাসের কম পানি পান করলেও চলবে।

ডা. সাঈদা ফাতেমা

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

02 November 2010

পানির সাতটি বিস্ময়কর গুণ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV