স্বাস্থ্য সংবাদ

ডিপ্রেশনের হরেক রূপ

Share

ডিপ্রেশনের হরেক রূপ
ডিপ্রেশনের হরেক রূপ
॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  আমরা যখন ডিপ্রেশন সম্পর্কে আলোচনা করি, তখন চিকিত্সা বিজ্ঞানের ক্লিনিক্যাল ডিপ্রেশন সম্পর্কে পাঠক-পাঠিকাদের অবগত করার চেষ্টা করি। চেষ্টা করি পাঠক-পাঠিকাদের মধ্যে ডিপ্রেশন সচেতনতা তৈরি করতে। ডিপ্রেশনে ভুক্তভোগী বোঝেন যে, ডিপ্রেশন কত বড় ভয়ঙ্কর একটি রোগ। যে রোগ রোগীকে আত্মহত্যার দিকেও ঠেলে দিতে পারে। অথচ ডিপ্রেশনের রয়েছে আধুনিকতম চিকিত্সা।

ডিপ্রেশনের সাধারণত প্রাথমিক তিনটি টাইপ দেখা যায়। এগুলো হলো—

মেজর ডিপ্রেশন
— এটি প্রায় ‘ফ্লু’র মতো।
— এটি প্রায়ই কয়েক মাস অব্যাহত থাকে।
— চিকিত্সা না করালে এটি আবার হওয়ার আশঙ্কা থাকে।
— প্রতিটি পুনরাক্রমণ অনেক দিন পর্যন্ত অব্যাহত থাকার প্রবণতা দেখা দেয়।
— পুনরায় আক্রমণ রোগীকে আগের থেকে বেশি মানসিকভাবে দুর্বল করে দেয়, অসুস্থ করে দেয়।

ক্রনিক ডিপ্রেশন
— ক্রনিক ডিপ্রেশন হলো হালকা মাত্রার বা Low-grade type.
— এটি দীর্ঘমেয়াদি ডিপ্রেশন (Long-term depression).
— এ ধরনের ডিপ্রেশন বেশ কয়েক বছর পর্যন্ত চলতে থাকে।
— কিছু কিছু মানুষ তাদের জীবনের অসহনীয় ঘটনার ফলস্বরূপ এটিতে আক্রান্ত হতে পারে।
— এই Long-term, Low-grade type dys ডিপ্রেশনকে ডিসথেইমিয়াও (Dysthymia) বলা হয়। Dys-এর অর্থ হলো গোলযোগ এবং ঞযুসরধ ব্যবহার করা হয় মুড বোঝাতে। তাহলে Dysthymia’র অর্থ হলো মুডের গোলযোগ বা Disorder of one’s mood.

ম্যানিক ডিপ্রেশন
— ডিপ্রেশন কমে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে তা পরিবর্তিত হয়ে ম্যানিয়ায় রূপ নেয়।
— একশ’জনের মধ্যে প্রায় একজন তাদের জীবনে ম্যানিক ডিপ্রেশনে আক্রান্ত হয়।
— এ মানসিক অবস্থা বা রোগটি যে কোনো বয়স বা সময়েই আরম্ভ হতে পারে।
— নারী-পুরুষ উভয়েরই এটি হতে পারে।
— গবেষণায় লক্ষ্য করা গেছে যে, ম্যানিক ডিপ্রেশন পরিবারের অন্য সদস্যদের মাঝেও দেখা যায়।
— এ মানসিক রোগটি ‘জিনগত’ কারণেও সংঘটিত হয়ে থাকে।
— এ রোগ রোগীর জন্য দারুণ ভোগান্তির সৃষ্টি করে।
— এ রোগের এপিসোড মাঝেমধ্যে স্ট্রেস ও শারীরিক রোগ-বালাইয়ের প্রকাশ ঘটায়।
— ম্যানিক ডিপ্রেশনে রোগীর ডিপ্রেসিভ অনুভূতিগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে।
— এ ধরনের ডিপ্রেশন মানুষের প্রাত্যহিক জীবনের কাজকর্ম জটিল করে তোলে।
— এ ধরনের ডিপ্রেশন অনেক সময় দৈহিক বিভিন্ন সমস্যার প্রকাশ ঘটায়।
— ম্যানিক ডিপ্রেশন হলে রোগীর মাঝে দেখা দেয় অকারণ অনুপ্রেরণা, মাত্রাতিরিক্ত সুখের দোলা।
যুক্তিহীনভাবে রোগীর মাঝে দেখা দেয় কর্তৃত্বময়, অহংবোধ, বাড়াবাড়ি।
— মাঝে মাঝে ধ্বংসাত্মক কার্যকলাপও প্রকাশ পেতে দেখা যায়।
— এ রোগটি ম্যানিক ডিপ্রেশন ছাড়াও বাইপোলার ডিসঅর্ডার নামে পরিচিত।
— এ রোগে রোগীর আবেগের ওঠানামা করে।
— রোগীর মন দ্রুত বদলায়।
— রোগীর চিন্তাভাবনা চটজলদি পরিবর্তিত হয়।
— যত যাই হোক না কেন, ম্যানিক ডিপ্রেশনের এমন চিকিত্সা রয়েছে যার ফলে রোগীর রোগের তীব্র আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয় বহুলাংশে।
— আপনারা যে কোনো টাইপের ডিপ্রেশনে আক্রান্ত হন না কেন, প্রতিটি টাইপেরই আধুনিকতম চিকিত্সা রয়েছে। তবে এ চিকিত্সা গ্রহণ করার জন্য আপনাদেরই এগিয়ে আসতে হবে।
রোগ হলে তো তার চিকিত্সা করতেই হবে—এটাই সত্য, এটাই সচেতনতা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

30 October 2010

ডিপ্রেশনের হরেক রূপ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV