Connect with us

খাদ্য ও পুষ্টি

শীতের বাঁধাকপি

শীত এল বলে। ঋতু বদলের এই সময়ে বাজারে পাওয়া যাচ্ছে হরেক রকমের সবজি। শীতকালের আবহাওয়া যেমনই হোক, সবজির বাজারের আবহাওয়া কিন্তু একেবারেই আলাদা! কারণ এতসব টাটকা সবজির সমাহার অন্য কোনো ঋতুতে চোখে পড়ে না। এই টাটকা সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম। শীতের এই সবজিটি বেশ উচ্চপুষ্টিমানসম্পন্ন। খেতেও সুস্বাদু। খুব সহজেই তা রান্না করা যায়। পরিপাক হতেও […]

Published

on

শীত এল বলে। ঋতু বদলের এই সময়ে বাজারে পাওয়া যাচ্ছে হরেক রকমের সবজি। শীতকালের আবহাওয়া যেমনই হোক, সবজির বাজারের আবহাওয়া কিন্তু একেবারেই আলাদা! কারণ এতসব টাটকা সবজির সমাহার অন্য কোনো ঋতুতে চোখে পড়ে না। এই টাটকা সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম। শীতের এই সবজিটি বেশ উচ্চপুষ্টিমানসম্পন্ন। খেতেও সুস্বাদু।

খুব সহজেই তা রান্না করা যায়। পরিপাক হতেও সময় লাগে না। বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। ‘ই’-ও আছে প্রচুর পরিমাণে। এ ছাড়া আছে সালফারের মতো খনিজ উপাদান। প্রতি ৩ দশমিক ৫ আউন্স বাঁধাকপিতে থাকে ২৪ ক্যালোরি পুষ্টি। এক পরীক্ষার ফলাফলে দেখা গেছে, লেবুর জুস থেকে কাঁচা বাঁধাকপিতে ভিটামিন ‘সি’-এর পরিমাণ অনেক বেশি থাকে। কাঁচা বাঁধাকপি পাকস্থলির বর্জ্য পরিষ্কার করে। এ ছাড়া রান্না করা বাঁধাকপি খাদ্যদ্রব্য হজমে বেশ সহায়ক। কোষ্ঠ্যকাঠিন্য কমাতেও এই সবজি দারুণ কার্যকর। বাঁধাকপি ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে। বিশেষ করে কোলন ক্যান্সার প্রতিরোধে এই শীতকালীন সবজি বেশ ভূমিকা রাখে। বাঁধাকপি মানুষের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে দেয়। এ ছাড়া বাঁধাকপি মানবদেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে, আলসার নিরাময় এবং দেহের রক্ত সঞ্চালনের উন্নতি সাধন করে। তাই এই শীতে অন্যান্য সবজির সঙ্গে বাঁধাকপি খেতে পারেন নিয়মিত।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement