খাদ্য ও পুষ্টিনির্বাচিত

খাবার থেকে আরও বেশি শক্তি পেতে চাইলে যা করবেন

Share
Share

আমাদের ঘুম, শারীরিক কার্যকলাপ, মানসিক চাপের মাত্রা, ডায়েট ইত্যাদির ওপরে নির্ভর করে সারাদিন আমরা কতটা শক্তিশালী থাকবো। খাবার খেলেই যে তা থেকে সবাই একইরকম শক্তি পাবেন, এমন নয়। কারণ খাবার খেলেই হবে না, আছে কিছু নিয়মও। সঠিকভাবে খেলেই মিলবে আরও বেশি শক্তি।

বেশি শক্তি পেতে বেশি করে খাবার খাওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা স্থির রাখার দিকে মনোযোগী হতে হবে। ফরাসি বায়োকেমিস্ট জেসি ইনচাউসপে তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করেছেন, গ্লুকোজ হলো শরীরের শক্তির প্রিয় উৎস। কিন্তু, বেশি গ্লুকোজ ভালো নয়। আপনি যদি শরীরকে খুব বেশি গ্লুকোজ দেন (যদি আপনি খুব বেশি কার্বোহাইড্রেট এবং শর্করা খান), তবে বেশি শক্তি পাবেন না, পাবেন অল্প।

শরীরে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে গেলে মাইটোকন্ড্রিয়া চাপে পড়ে। এর ফলে দীর্ঘস্থায়ীভাবে ক্লান্তি দেখা দিতে পারে। বোধ করেন। আমরা যখন চিনি খাই, তখন ডোপামিনের ক্ষরণ বেড়ে যায়। এর ফলে আমরা তাকে শক্তি ভেবে ভুল করি। ভেতর থেকে নতুন শক্তি বাড়াতে সাহায্য করার জন্য গ্লুকোজের মাত্রা স্থির রাখা খুবই গুরুত্বপূর্ণ।

হার্ভার্ড হেলথ অনুসারে, শাকসবজি, গোটা শস্য এবং স্বাস্থ্যকর তেলের ওপর জোর দিয়ে বিভিন্ন ধরনের অপরিশোধিত কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সহ সুষম খাদ্য খাওয়া গুরুত্বপূর্ণ। জেনে নিন খাবার থেকে আরও বেশি শক্তি পেতে চাইলে কী করবেন-

১. সুস্বাদু সকালের খাবার

রুটি-জ্যাম বা সিরিয়ালের মতো মিষ্টি ব্রেকফাস্টের পরিবর্তে দই, ডিম, বাদাম, মটরশুটি এবং অ্যাভোকাডোর মতো সুস্বাদু ব্রেকফাস্ট খান। এতে আপনার দিনের শুরুটা সুন্দর হবে। সারাদিনে খুব একটা ক্লান্ত বোধ করবেন না। খাবার থেকে বাড়তি শক্তি পেতে তাই এদিকে খেয়াল রাখুন।

২. প্রথমে সবজি খান

আপনার খাবারের শুরুতে সবজির পদগুলো খান। শাক-সবজির ফাইবার আপনার প্রধান খাবার থেকে হঠাৎ গ্লুকোজ স্পাইক প্রতিরোধ করবে। তাই খাবারের শুরুতেই মাংস বা এ ধরনের ভারী খাবার না খেয়ে শাক-সবজি দিয়ে শুরু করুন।

৩. ভিনেগার ড্রেসিং

খাওয়ার আগে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ ভিনেগার মিশিয়ে পান করুন বা আপনার ভেজিটেবল স্টার্টারে সামান্য মিশিয়ে নিন। ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা এনজাইমকে ধীর করে দেয়, যা কিনা খাবারকে গ্লুকোজে রূপান্তর করে।

৪. পুরো ফল খান

শুধুমাত্র পুরো ফল খাবেন, কখনই জুস করে খাবেন না, এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের। যখন আমরা ফলের রস করি তখন এটি ফাইবার হারায়। এরপর আপনি সেই জুস পান করলে হঠাৎ গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে।

৫. খাবার পরে মিষ্টি খাবার খান
সকালে বা নাস্তা হিসাবে খাওয়ার পরিবর্তে খাবারের শেষে মিষ্টি খাবার খান। খালি পেটে চিনি খেলে গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই ভরা পেটে অল্প মিষ্টি খাবেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...